চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইটিউ ‘রিকগনিশন অব এক্সিলেন্স’ পুরস্কার পেলো বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:৫৭ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

থাইল্যান্ডে অনুষ্ঠিত আইটিউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৬-তে ‘রিকগনিশন অব এক্সিলেন্স’ পুরস্কার পেল বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প।

১৭ নভেম্বর বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের হাতে এই পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিউ) সভাপতি হাউলিন ঝাও।

সম্মানজনক এই স্বীকৃতি পেয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ফেসবুকে জানান, ‘প্রথমবারের মতো আইটিইউ টেলিকম ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করে। এর মাধ্যমে গোটা বিশ্বকে আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অগ্রগতি সম্পর্কে জানাতে সক্ষম হয়েছি।’

এবারের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন বিশ্বের ১০০টি দেশের প্রায় ৪ হাজার সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের শীর্ষ নেতৃবৃন্দ।
‘বেটার সুনার, অ্যাকসিলেরেটিং আইসিটি ইনোভেশন টু ইমপ্রুভ লাইভস ফাস্টার’ স্লোগান নিয়ে এবারের এ আয়োজনের লক্ষ্য তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া।

tarana-certificate

যোগাযোগ প্রযুক্তিখাতে বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে ‘এনাবলার অব দ্য ডিজিটাল ইকোনমি, বিল্ডিং এ বেটার কানেক্টেড ওয়ার্ল্ড’ প্রতিপাদ্য নিয়ে ক্লাউড সম্পর্কে নতুন ধারণা ও অভিজ্ঞতা, জাতীয় ব্রডব্যান্ড নেটওয়ার্ক, আলট্রা ফাস্ট ওয়্যারলেস কমিউনিকেশন এবং স্মার্ট সব ডিভাইস প্রদর্শনের লক্ষ্যে এবারের এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

Reneta

টেলিকম ওয়ার্ল্ড ২০১৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সেখানে অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)উচ্চপদস্থ কর্মকর্তারা।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ প্রকল্প। এটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হবে।যার উৎক্ষেপনের খরচ ৩ হাজার ২৪৩ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ১ হাজার ৫৫৫ কোটি টাকা নিজেদের তহবিল থেকে এবং বাকি ১ হাজার ৬৮৮ কোটি টাকা বিদেশি সংস্থার কাছ থেকে ঋণ হিসাবে নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইটিইউবঙ্গবন্ধু স্যাটেলাইট-১
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT