চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইজিপি-বুয়েট ভিসির সাক্ষাতের কারণ ব্যাখ্যা দিল পুলিশ কর্তৃপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
বুয়েট উপাচার্য-চেষ্টার ত্রুটি ছিল না

বুয়েটের বর্তমান পরিস্থিতির পূর্বে পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সাক্ষাতটি ছিল শুধুই একটি অনাড়ম্বর সৌজন্য সাক্ষাত।

রোববার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়েছে।

মিডিয়ার সঙ্গে সাক্ষাতকারে আবরার হত্যার ১০-১৫ দিন পূর্বে ভিসি আইজিপি সাথে সাক্ষাত করার যে তথ্য উপাচার্য দিয়েছেন সেই সাক্ষাত হয় প্রকৃতপক্ষে গত ২৮ জুলাই ২০১৯ বিকাল ৩ টায়, তা কেবলই একটি সৌজন্য সাক্ষাত বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

Banglabid

প্রেস নোটে বলা হয়েছে: ‘আইজিপি’র সাথে বুয়েটের ভিসি সৌজন্য সাক্ষাত সংক্রান্তে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভিতে প্রচারিত সংবাদটি আমাদের দৃষ্টিতে এসেছে। বর্তমান পরিস্থিতিতে আইজিপি’র সাথে সাক্ষাতকারের বিষয়টি উল্লেখ করায় জনমনে একটি ভুল বা অসম্পূর্ণ বার্তা যেতে পারে। তাই, যে কোনো অস্পষ্টতা বা ভুল ধারনা এড়াতে এ বিষয়ে আমাদের বক্তব্য তুলে ধরা যৌক্তিক মনে করছি।’

প্রেস নোটে আরও বলা হয়েছে, ‘প্রচারিত সংবাদে দেখা যায়, মিডিয়ার সাথে সাক্ষাতকারে ভিসি বলেছেন, আবরার হত্যার ১০-১৫ দিন পূর্বে তিনি আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাত করেছেন। কিন্তু, প্রকৃতপক্ষে ভিসি আইজিপি’র সাথে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন গত ২৮ জুলাই ২০১৯ বিকাল ৩ টায়। এটি ছিল কেবলই একটি সৌজন্য সাক্ষাত। ভিসি  দীর্ঘ শিক্ষকতা ক্যারিয়ারের নানা অভিজ্ঞতার পাশাপাশি আলাপচারিতায় উঠে এসেছে বুয়েটের ভিসি হিসেবে তার নানা অভিজ্ঞতার কথাও। আলোচনাকালে আইজিপি ভিসি মহোদয়কে তার দায়িত্ব পালনে সব ধরণের আইনি সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন। এই পর্যায়ে, ভিসি মহোদয় বুয়েট সংলগ্ন পলাশী বাজারে একটি স্থাপনা নির্মাণকাজে কোন একটি পক্ষের বাধার কথা উল্লেখ করলে আইজিপি তাকে সহায়তার আশ্বাস দিয়ে ডিসি লালবাগকে এ বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতার নির্দেশ দেন। এই সৌজন্য সাক্ষাতের কোনো পর্যায়েই বর্তমানে উদ্ভূত পরিস্থিতির কোন বিষয়ই আলোচনা হয়নি। এটি ছিল শুধুই একটি অনাড়ম্বর সৌজন্য সাক্ষাত।’

২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ১০/১৫ দিন আগেই তিনি পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। ক্যাম্পাসে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বিষয়ক জটিলতা দেখা দেয় বলে তার আশঙ্কা হয়েছিল। আর এজন্য যেন কিছু ঘটলে পুলিশের সহায়তা দ্রুত পেতে পারেন সেজন্যই আইজিপির সঙ্গে দেখা করেছিলেন তিনি।

Reneta

তার এই বক্তব্যর পর পুলিশ হেডকোয়ার্টার্স এর পক্ষ থেকে এ প্রেস নোট দেয়া হল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদালতের আদেশে কখনো আশা কখনো হতাশা

পরবর্তী

সোমবার ৮ উপজেলা, ২ পৌরসভা ও ১৪ ইউনিয়নে ভোট

পরবর্তী

সোমবার ৮ উপজেলা, ২ পৌরসভা ও ১৪ ইউনিয়নে ভোট

বিসিসিআই সভাপতি হচ্ছেন গাঙ্গুলী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT