কলকাতার একটি হোটেলে এয়ার কন্ডিশনার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহত নয়জনই বাংলাদেশি ছিলেন। যারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন।
বুধবার ১৯ আগস্ট রাত ২টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
অগ্নিকাণ্ডে কারণে ভবনের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এয়ার কন্ডিশনার বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে, যদিও এর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।










