চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার ৮ উপজেলা, ২ পৌরসভা ও ১৪ ইউনিয়নে ভোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সোমবার দেশের আটটি উপজেলা পরিষদ, দু‘টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, আটটি উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। এছাড়া তিনটি ইউপি, দু’টি পৌরসভা ও একটি ওয়ার্ডে ইভিএমে ভোট হবে।

যেসব উপজেলায় ভোট
চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ হবে। আর শেরপুর সদর, নেত্রকোণার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট হবে ব্যালট পেপারে।

যেসব পৌরসভায় ভোট
নবীনগর ও লোহমোহন পৌরসভায় ইভিএমে ভোট নেবে ইসি।

যেসব ইউপিতে ভোট
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি, বাজুবাঘা, পাকুড়িয়া ও মনিগ্রাম; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম ও সোনাইছড়ি; সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ও পোরজানা; ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর ও দাগনভূঁঞা; নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ; সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদে এদিন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Reneta

৩ সেপ্টেম্বর স্থানীয় সরকারের এসব নির্বাচনে ভোটের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিনির্বাচনভোট গ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT