আইএমডিবি’তে সেরা, সোশ্যাল মিডিয়াতে হইচই ফেলেছে ‘স্ক্যাম ১৯৯২’

রাজনৈতিক নেতার সাথে সমর্থকদের উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
সনি লাইভের নতুন সিরিজ ‘স্ক্যাম ১৯৯২: দ্য হারশাদ মেহতা স্টোরি’ গড়ছে একের পর এক রেকর্ড। হংশল মেহতা নির্মিত এই সিরিজটি আইএমডিবিতে রাজত্ব করছে এখন। পেছনে ফেলেছে ‘ব্রেকিং ব্যাড’, ‘গেম অব থ্রোনস’ এবং ‘চেরনোবিল’ এর মতো সিরিজকে।
স্টকব্রোকার হারশাদ মেহতার বিতর্কিত জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। ১০ পর্বের এই শোতে হারশাদ মেহতার চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে শ্রেয়া ধনওয়ানথারিকে। শুচিতা দালাল ও দেবাশীষ বসুর বই ‘দ্য স্ক্যাম: হু ওউন, হু লস্ট, হু গট অ্যাওয়ে’ অবলম্বনে এই সিরিজের চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
আইএমডিবির শীর্ষে থাকা এই সিরিজটি নির্মাণের আগে তিন বছর গবেষণা করেছেন হংসল মেহতা। অসাধারণ অভিনয়, দক্ষ নির্মাণ শৈলীর কারণে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছে ‘স্ক্যাম ১৯৯২: দ্য হারশাদ মেহতা স্টোরি’। আইএমডিবিতে ১০ এর মধ্যে ৯.৬ রেটিং পেয়েছে এই সিরিজ।
সোশ্যাল মিডিয়াতেও সিরিজটি নিয়ে চলছে মাতামাতি। নেটিজেনরা প্রশংসা করে টুইট করছেন। প্রতীক গান্ধীকে এ বছরের সেরা অভিনেতা বলছেন দর্শকরা। কইমই






