চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইআইএমসি’র বাংলাদেশ অ্যালামনাই গঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২০, মে ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে সভাপতি এবং চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খানকে সাধারণ সম্পাদক করে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই এসোসিয়েশন, বাংলাদেশ গঠিত হয়েছে।

১৯৭৮ সাল থেকে যে বাংলাদেশিরা নয়া দিল্লীর আইআইএমসিতে ফেলো ছিলেন ঢাকায় তাদের এক সাধারণ সভায় অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়।

ইহসানুল করিম আইআইএমসি’র প্রথম বাংলাদেশি ফেলো (১৯৭৮-৭৯) এবং জাহিদ নেওয়াজ খান সেখানে ফেলো ছিলেন ২০০০ সালে।

অ্যালামনাই এসোসিয়েশনের ৯ সদস্যের নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি: আজিজুল ইসলাম ভূঁইয়া (সম্পাদক, ডেইলি বাংলাদেশ নিউজ) ও মু. রহমত আলী (ন্যাশনাল কনসালট্যান্ট, ওয়ার্ল্ড ব্যাংক), যুগ্ম সাধারণ সম্পাদক: আঙ্গুর নাহার মন্টি (যুগ্ম বার্তা সম্পাদক, নিউজ২৪), কোষাধ্যক্ষ: রঞ্জন সেন (বার্তা সম্পাদক, একুশে টিভি) এবং কার্যনির্বাহী সদস্য: নজরুল ইসলাম মিঠু (বাংলাদেশ প্রতিনিধি, ডিপিএ), ওয়ারেস হোসেন (সিনিয়র সহকারি সচিব, জাতীয় সংসদ সচিবালয়) এবং নাজনীন আখতার তন্বী (সিনিয়র সাব এডিটর, প্রথম আলো)।

ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আইআইএমসি অ্যালামনাই এসোসিয়েশন, বাংলাদেশের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান ফার্স্ট সেক্রেটারি রাজেশ উইকে, প্রেস অ্যাটাসে রঞ্জন মণ্ডল এবং প্রেস কর্মকর্তা বিশাল জ্যোতি দাস।

১৯৬৭ সালের ১৭ আগস্ট ভারতের তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠিত আইআইএমসি ভারতে গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান। দিল্লীর বাইরে এখন ধেনকানাল (ওরিষ্যা), আইজল (মিজোরাম), অমরাবতী (মহারাষ্ট্র), জম্মু (জম্মু ও কাশ্মির) এবং কোট্টায়াম (কেরালা)-তে এর আরো ৫টি কেন্দ্র আছে।

Reneta

১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা আইআইএমসি দিল্লীতে ফেলো হিসেবে বিভিন্ন কোর্সে অংশ নিচ্ছেন। বাংলাদেশের অনেক খ্যাতনামা সাংবাদিক আইআইএমসি’র ফেলো ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইআইএমসিবাংলাদেশ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT