চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজে ‘লজ্জার’ রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওভাল টেস্টের শেষ ইনিংসে আর দলকে টানতে পারেননি স্টিভেন স্মিথ (২৩)। ফলে দলও ডুবেছে। ম্যাথু ওয়েড ১১৭ করলেও ব্রড ও লিচের দাপটে ভেঙে পড়ে অস্ট্রেলিয়া (২৬৩) হার ১৩৫ রানে। সিরিজ ২-২। অবশ্য আগের সিরিজ জেতার সুবাদে অ্যাশেজ থেকে গেছে অজিদের শোকেসেই।

এই অ্যাশেজে অবিশ্বাস্য ফর্মে ছিলেন স্মিথ। ৪ টেস্টের ৭ ইনিংসে করেছেন ৭৭৪ রান।

উল্টোটা হয়েছে ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে। তার জন্য ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় হয়ে থাকল এই অ্যাসেজ। বিশ্বরেকর্ড করে ফেলেছেন। পাঁচ টেস্টের দশ ইনিংসে সব মিলিয়ে করেছেন ৯৫ রান।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাঁচ সিরিজে এত কম রান অন্যকোনো ওপেনার আর কখনো করেননি। তার উপর সাতবার তাকে আউট করেছেন স্টুয়ার্ট ব্রড।

আরও রেকর্ড হয়েছে, তবে লজ্জার। ১১৩ বছরের রেকর্ড গুঁড়িয়ে দিয়ে সর্বনিম্ন ব্যাটিং গড়ের ওপেনিং জুটির নজির গড়েছে সদ্য সমাপ্ত ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ। রোববার অজি ওপেনার মার্কাস হ্যারিস সাজঘরে ফিরতেই ইতিহাসে ঢুকে পড়ে হাড্ডাহাড্ডি এই সিরিজ।

এবারের অ্যাশেজে দুই দলই ওপেনিং জুটি নিয়ে গভীর সমস্যায় ভুগেছে। শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার শুরু করতে মাঠে নামেন ডেভিড ওয়ার্নার ও হ্যারিস। গত নয় ইনিংসে ক্রিস ব্রডের কাছেই আত্মসমর্পণ করেছেন ওয়ার্নার। তবে এদিন তিনি নন, ইংলিশ পেসারের খাতা খুলে দেন তার সঙ্গী মার্কাস হ্যারিস। পঞ্চম ওভারের শেষ বলে অফস্টাম্প উড়িয়ে দেন ব্রড।

Reneta

শেষপর্যন্ত এবারের অ্যাশেজে দুই দলের মিলিত ওপেনিং জুটির ব্যাটিং গড় ১২.৫৫, যা সর্বকালের সর্বনিম্ন। এর আগে ওপেনিং জুটির সর্বনিম্ন ব্যাটিং গড় ছিল ১৯০৬ সালে, সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজে রান উঠেছিল ১৪.১৬ গড়ে।

পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১৩৫ রানে টেস্ট জেতে ইংল্যান্ড। শেষ পর্যন্ত সিরিজ শেষ হয়েছে ২-২ ব্যবধানে। তবে আগের সিরিজটি জেতা থাকার সুবাদে অ্যাশেজ থেকে গেল অস্ট্রেলিয়াতেই।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT