রোববার লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটার হলে অনুষ্ঠিত হয়ে গেলো ৬৯তম অ্যামি অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান অনুষ্ঠান। স্টেফিন কলবর্টের উপস্থাপনায় জমকালো অনুষ্ঠানের আয়োজন ছিল এবারের মঞ্চে।
অবশ্য এবারের অ্যামি’র তিন সেরা অ্যাওয়ার্ড পেয়ে ‘দ্য হ্যান্ড মেইডস টেল’’র ইতিহাসে একটু বিশেষভাবেই স্থান করে নিয়েছে।
সেরা ক্যাটাগরির মধ্যে ‘দ্য হ্যান্ড মেইডস টেল’ লুফে নিয়েছে সেরা ড্রামা সিরিজ, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীর পুরস্কার।
এবারের অ্যামি জয়ী ‘দ্য হ্যান্ড মেইডস টেল’ পরিচালনা করেছেন রেড মরানো আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ইসাবেলা মস।
বিবিসি।








