চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামাজন প্রধানের ফোন হ্যাক করেছে সৌদি আরব: তদন্ত প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফোন হ্যাক-অ্যামাজন সিইও-সৌদি আরব-তদন্ত

অ্যামাজন প্রধান জেফ বেজোস

অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের ফোন হ্যাক করার ঘটনাটি সৌদি আরব সরকারের পক্ষ থেকে করা হয়েছে বলে তদন্ত শেষে জানিয়েছেন এ ঘটনায় ভাড়া করা তদন্ত দলের প্রধান গ্যাভিন ডি বেকার।

তার দাবি, বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান অ্যামাজন প্রধান বেজোসের মালিকানাধীন পত্রিকা ওয়াশিংটন পোস্ট গত বছর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডকে নিয়মিত অনুসন্ধানী কাভারেজ দেয়ার শাস্তি হিসেবে কাজটি করা হয়েছে। এই পত্রিকারই নিয়মিত লেখক ছিলেন খাশোগি।

তদন্তের ফলাফল জানিয়ে দ্য ডেইলি বিস্ট ওয়েবসাইটে লেখা এক প্রতিবেদনে ডি বেকার বলেন, ‘আমাদের তদন্তকারীরাসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, সৌদি কর্তৃপক্ষ বেজোসের ফোনে ঢুকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে।’

Banglabid

গত ফেব্রুয়ারিতে জেফ বেজোস অভিযোগ তুলেছিলেন, তার মোবাইল ফোন হ্যাক করা হয়েছে এবং মার্কিন ট্যাবলয়েড পত্রিকা ন্যাশনাল ইনকোয়ারার’র মূল প্রতিষ্ঠান আমেরিকান মিডিয়া ইনকর্পোরেটেড (এএমআই) বান্ধবীর সঙ্গে তার অন্তরঙ্গ ছবি ফাঁসের হুমকি দিয়েছে।

বেজোসের দাবি ছিল, এএমআই ব্ল্যাকমেইল করে বলেছে, তিনি যেন জনসমক্ষে বলেন ন্যাশনাল ইনকোয়ারারের প্রতিবেদনগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। নইলে তার বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সব ছবি ফাঁস করে দেয়া হবে।

শুধু তাই নয়, প্রতিবেদনে ডি বেকার বলেছেন, অনুসন্ধান শুরুর পর এএমআই তার কাছেও দাবি জানিয়েছিল যেন তিনি তদন্ত প্রতিবেদনে বলেন, এএমআই ‘কখনোই তাদের সংবাদ সংগ্রহের কৌশল হিসেবে ইলেকট্রনিক আঁড়িপাতা বা হ্যাকিংয়ের আশ্রয় নেয় না’।

Reneta

তিনি জানান, ট্যাবলয়েড পত্রিকাটি বেজোসের বান্ধবীর ভাইয়ের কাছ থেকে অর্থের বিনিময়ে গোপন কিছু তথ্য নিয়েছিল। তবে ওই ব্যক্তির ভূমিকা এবং তাকে ঘটনায় সংশ্লিষ্ট করার বিষয়টি মূল ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে নেয়ার চেষ্টা হতে পারে উল্লেখ করে এই প্রধান তদন্তকারী বলেন, মূল পরিকল্পনা শুধু একটা মানুষের কিছু টাকা হাতিয়ে নেয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না।

‘এটি স্পষ্ট হয়ে গেছে যে এমবিএস (সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান) ওয়াশিংটন পোস্টকে অন্যতম প্রধান শত্রু বলে মনে করেন,’ বলেন ডি বেকার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র তদন্ত শেষে তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর মার্কিন সিনেট সিদ্ধান্তে এসেছিল যে খাশোগি হত্যার জন্য যুবরাজই দায়ী।

সৌদি সরকারের কোন অংশটিকে হ্যাকিংয়ের জন্য দায়ী করা হচ্ছে তা স্পষ্ট করে বলেননি গ্যাভিন ডি বেকার। প্রতিবেদনেও এ নিয়ে তথ্য দিয়েছেন অল্প। তবে তদন্তের উপসংহার টেনেছেন সৌদি সাম্রাজ্যকে দোষ দিয়েই।

তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল ফেডারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজনখাশোগি হত্যাকাণ্ডজামাল খাশোগিহ্যাকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুজিব-শিপু’র নেতৃত্বে টিআরএনবি’র নতুন কমিটি

পরবর্তী

ব্যবহার উপযোগী নয় এফ আর টাওয়ার: বিশেষজ্ঞ দল

পরবর্তী
এফ আর টাওয়ার-আগুন

ব্যবহার উপযোগী নয় এফ আর টাওয়ার: বিশেষজ্ঞ দল

খাশোগি হত্যা: খুনিদের কয়েকজন প্রশিক্ষণ নিয়েছিল যুক্তরাষ্ট্রে

সর্বশেষ

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT