চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিব-শিপু’র নেতৃত্বে টিআরএনবি’র নতুন কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
টিআরএনবি

টেলিযোগাযোগ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাজহারুল আনোয়ার শিপু।

তাদের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০২০ মেয়াদের জন্য সংগঠনের সার্বিক দায়িত্ব পালন করবেন। এপ্রিল ২০১৯ থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত কমিটি দায়িত্ব পালন করবেন।

গতকাল শনিবার রাতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন এ কমিটি গঠন করা হয়।

সাত সদস্যের কমিটিতে অর্থ সম্পাদক হয়েছেন ডেইলি সানের শামীম জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের শাহিদ বাপ্পী। এছাড়ও কার্যনির্বাহী সদস্য হয়েছেন বাংলা ট্রিবিউনের হিলটার এ. হালিম, জিটিভির মোহাম্মদ শামীম ও ইনকিলাবের ফারুক হোসাইন।

সংগঠনটির মোট সদস্য ৩৬ জন।

টিআরএনবির তিন সদস্যের নির্বাচন কমিশনে ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এবং জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী।

Reneta

নির্বাচন ও ফলাফল ঘোষণা শেষে সদ্য সাবেক কমিটির সভাপতি দ্য ডেইলি স্টারের মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল এবং সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের সমীর কুমার দে নবনির্বাচিতদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT