চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাশোগি হত্যা: খুনিদের কয়েকজন প্রশিক্ষণ নিয়েছিল যুক্তরাষ্ট্রে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৯
আন্তর্জাতিক
A A

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনে নিহত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের কয়েকজন যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে।

শুক্রবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি কলামে এই তথ্য জানান কলামিস্ট ডেভিড ইগনাটিয়াস।

পত্রিকাটির একটি বিশেষ কলামে বলা হয়েছে, গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক খাশোগি। তাকে যে বিশেষ দল হত্যা করেছে তাদের মধ্যে কয়েকজন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের লাইসেন্সে হত্যাকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এটি মূলত যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বৃহত্তর তথ্যসেবা ও প্রতিরক্ষা অংশীদারিত্বের জন্য পরিচালিত হয়।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট একটি প্রকল্পের মাধ্যমে সৌদি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে সহায়তা প্রদানের পাশাপাশি লাইসেন্সের অনুমোদন দিয়ে আসছে।

এই গোয়েন্দা প্রকল্পটি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কয়েকজন কর্মকর্তা দ্বারা পরিচালিত বলে উল্লেখ করা হয়।

Reneta

গণমাধ্যমটির মতে, সৌদি গোয়েন্দা সংস্থাকে আধুনিকায়নে সাহায্য এবং প্রশিক্ষণ দিতে আরও একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কয়েকজন কর্মকর্তা এবং সৌদি গোয়েন্দা সংস্থার উপপ্রধান আহমাদ আসিরির সাহায্যে এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে কালপিপার ন্যাশনাল সিকিউরিটি সলিউশন্স নামের একটি প্রতিষ্ঠান।

খাশোগি হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে আসিসির বিরুদ্ধে তদন্ত করছে সৌদি আরব।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি। প্রথম থেকেই তুরস্ক দাবি করে আসছিল তাকে ভবনটির ভেতরেই হত্যা করা হয়।

সৌদি কর্তৃপক্ষ প্রথমে অস্বীকার করলেও পরে তাকে হত্যার কথা স্বীকার করে। তারা একথাও স্বীকার করে যে এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। এখনও তার মরদেহের সন্ধান মেলেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাশোগিজামাল খাশোগি
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT