চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

৭১-এর গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিবৃতির তীব্র নিন্দা করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’।

শনিবার সংগঠনের সভাপতি বিচারপতি মোহম্মাদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়— ‘বাংলাদেশে ’৭১-এর গণহত্যাকারী, মানবতা বিরুদ্ধে অপরাধী ও যুদ্ধাপরাধীদের চলমান বিচারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে ভাষায় বিবৃতি দিয়েছে, গণহত্যাকারীদের দল জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগীরা গত পাঁচ বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একই ভাষায় কথা বলছে।

বিবৃতিতে আরো বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গণহত্যাকারীদের মানবাধিকার রক্ষার জন্য যেভাবে মড়াকান্না জুড়েছে গণহত্যার ভিকটিমরা যে চার দশকের অধিককাল বিচারের দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মাথা খুঁড়েছে সে বিষয়ে তারা কোনও উদ্বেগ বা সহমর্মিতা প্রকাশ করেনি। এমনকি ’৭১-এ এই গণহত্যা চলাকালেও অ্যামনেস্টি এর নিন্দা করে গণহত্যাকারীদের বিচার ও শাস্তি দাবি করেনি।

ঢাকার আইসিটির কার্যক্রমের স্বচ্ছতা ও মান সম্পর্কে গণহত্যাকারীদের দল জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগীরা যে ভিত্তিহীন অভিযোগ বার বার করছে অ্যামনেস্টির বিবৃতি সেটাই প্রতিধ্বনিত হয়েছে।

নুরেমবার্গ ট্রাইবুনাল থেকে আরম্ভ করে গণহত্যাকারী মানবতার বিরুদ্ধে অপরাধী ও যুদ্ধাপরাধীদের জন্য ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে যত ট্রাইবুনাল গঠিত হয়েছে কোথাও আসামীদের সুপ্রিমকোর্টে আপিল রিভিউর সুযোগ নেই, যা বাংলাদেশে তাদের দেয়া হয়েছে।

আমাদের বিচারের এসব ইতিবাচক দিক আ্যমনেস্টি কখনও প্রশংসা না করলেও জামায়াতের মিথ্যা অভিযোগের পুনরাবৃত্তি করে তারা একটি দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। হঠাৎ করে ’৭১-এর মুক্তিযোদ্ধাদের বিচারের দাবি জানিয়ে আ্যমনেস্টি গণহত্যাকারী পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান গ্রহণ করেছে।

Reneta

যুদ্ধাপরাধের বিচারের দু’হাজার বছরের ইতিহাসে সব সময় বিজয়ীরাই পরাজিতদের বিচার করেছে। আজ যদি অ্যামনেস্টির দাবি অনুযায়ী ’৭১-এর গণহত্যার জন্য বাংলাদেশকে দায়ী করা হয়, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানীতে নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যার জন্য মিত্রশক্তি বৃটেন, আমেরিকা, ফ্রান্স ও রাশিয়ার বিচার করতে হবে।

অ্যামনেস্টি কখনও জাপানের হিরোশিমা নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে গণহত্যার জন্য আমেরিকার বিচার দাবি করেনি। এমনকি ভিয়েতনামের গণহত্যার জন্যও ফ্রান্স ও আমেরিকার বিচার দাবি করে নি। ‘জামায়াত, বিএনপি কোটি কোটি টাকা ব্যয় করে আমেরিকা ও ইউরোপে লবিস্ট নিয়োগ করেছে যুদ্ধাপরাধীদের রক্ষা এবং মহাজোট সরকারকে উৎখাত করার জন্য।

বিবৃতিতে একই সঙ্গে রিভিউর নামে গণহত্যাকারী সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর বিলম্বিতকরণে দেশী-বিদেশী ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সতর্ক থাকবার আহ্বান জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘাতক দালাল নির্মূল কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT