বিনোদন

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র রেকর্ড ভাঙল ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’

নো ওয়ে হোম সিনেমার পোস্টার ও স্পাইডারম্যান চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গলির চ্যানেল আই অনলাইন এর জন্য স্পাইডারম্যানের ছবি ও অ্যাভেঞ্জার্স: এন্ডগেমের পোস্টার।. Channel i News – চ্যানেল আই নিউজ

এই সপ্তাহের শুরুতে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এর ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল। তার পরের দিন ২৪ আগস্ট আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয় ছবির অফিশিয়াল ট্রেলার। ট্রেলারটি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কে পেছনে ফেলে ইউটিউবে রেকর্ড গড়েছে।

প্রথম চব্বিশ ঘণ্টায় ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এর ট্রেলার দেখা হয়েছে ৩৫৫.৫ মিলিয়ন বার। এটি ইউটিউবের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল ২৪ ঘণ্টায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ঝুলিতে। ২৪ ঘণ্টায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ট্রেলার দেখা হয়েছিল ২৮৯ মিলিয়ন বার।

‘স্পাইডারম্যান’ চরিত্রে দেখা যাবে টম হল্যান্ডকে। এই চরিত্রে অভিনেতার এটি তৃতীয় ছবি। ২৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ট্রেলারটি। তার আগেই ফাঁস হয়ে যাওয়ায় অফিশিয়ালি মুক্তির তারিখ পেঁচাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

‘স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম’ ছবিতে টম হল্যান্ডের বিপরীতে দেখা যাবে জেনডায়াকে। ছবিতে ‘অট্টো অক্টাভিয়াস’ চরিত্রে দেখা যাবে অ্যালফ্রেড মলিনাকে। ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে। কইমই

বিষয়:অ্যাভেঞ্জার্স: এন্ডগেম স্পাইডারম্যান: নো ওয়ে হোম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…