চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাপসের মাধ্যমে ভয়েস কলে বিধি-নিষেধের কোন পরিকল্পনা নেই: তারানা হালিম

৪:৫৫ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাপসের মাধ্যমে ভয়েস কলে সরকারের বিধি-নিষেধ আরোপের কোন পরিকল্পনা নেই।

তিনি বলেন, অবৈধ ভিওআইপি বন্ধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, তবে যোগাযোগ অ্যাপসের মাধ্যমে ফ্রি কলিংয়ে বিধি নিষেধের কোন পরিকল্পনা নেই।

ভিওআইপি’র মাধ্যমে অবৈধ কল বন্ধে তার মন্ত্রণালয়ের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ অব্যাহত থাকবে।

কিছু মিডিয়ায় বলা হয়েছে, ওটিটি অ্যাপস নিয়ন্ত্রণ করা হবে এবং এ ধরনের ধারণার বিষয় স্পষ্ট করতে তিনি একথা বলেন।

এর আগে শুক্রবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বলেছেন, তারা ওটিটি (ওভার-দি-টপ) অথবা আন্তর্জাতিক বৈধ কল কমাতে অবদান রাখা ফ্রি কলিং অ্যাপস হিসেবে যোগাযোগ অ্যাপস ব্যবহারের গাইডলাইন তৈরি করবে।

তবে কতিপয় মিডিয়া সুনির্দিষ্টভাবে রিপোর্ট করেছে যে, কমিউনিকেশন অ্যাপস-ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ পুনরায় বন্ধ হতে যাচ্ছে।

Reneta

বিটিআরসি চেয়ারম্যান বলেন, কেবলমাত্র ভিওআইপি’র অবৈধ কলের কারণেই নয়, ওটিটি অ্যাপসের ব্যবহারের কারণে ও বৈধ চ্যানেলে আন্তর্জাতিক কল কমছে।

বিটিআরসি জানায়, বর্তমানে দেশে দৈনিক ৭০-৮০ মিলিয়ন মিনিট আন্তর্জাতিক কল আসছে। কল সবচেয়ে বেশি বৃদ্ধি পায় ২০১৪ সালের শেষের দিকে।

কল হার ৩ সেন্ট থেকে কমে ১.৫ সেন্ট হওয়ায় কলের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২৩ মিলিয়ন মিনিট। তবে কলরেট বেড়ে ২ সেন্ট হওয়ায় কলের পরিমাণ বেড়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমোভাইবারহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

গাড়ি কিনতে বেড়েছে ঋণসীমা, ব্যক্তিগত ঋণেও নতুন সুবিধা

মে ৬, ২০২৬

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মে ৬, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT