আইফোনের নকশা নকল করার অভিযোগ ছিল স্যামসাংয়ের বিরুদ্ধে। সাত বছর পর স্মার্টফোনের নকশা নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে চলমান মামলার মীমাংসা হয়েছে। ২০১১ সালে দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে অ্যাপল। ক্ষতিপূরণ হিসেবে ২০০ কোটি মার্কিন ডলার দাবি করে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। চলতি বছরের মে মাসে এই মামলার বিচার শুরু হয়। মামলার রায়ে স্যামসাংকে ৫৩.৯ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।






