যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ম্যাকবুকে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে অ্যাপল। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাক কিনলে পাওয়া যাবে বিশেষ অফার।
অ্যাপল জানিয়েছে, অ্যাপল স্টোর ফর এডুকেশন থেকে ম্যাকবুক কিনলে পাওয়া যাবে ২৭০ পাউন্ড এবং নতুন আইপ্যাডে পাওয়া যাবে ৫৯ পাউন্ড পর্যন্ত মূল্যছাড়। এ ছাড়া পুরনো ম্যাক অদলবদলে পাওয়া যাবে ৮৪৫ পাউন্ড পর্যন্ত ছাড়।
শিক্ষার্থীদের জন্য তাদের অভিভাবকরাও এই অফারে ম্যাক কিনতে পারবেন। যুক্তরাজ্যের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেও এই অফার পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল।







