চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসনের রুদ্রমূর্তির সামনে দিশেহারা কোহলিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যান্ডারসনের রুদ্রমূর্তির সামনে কোহলি দৌড়াচ্ছে, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় টেস্টে দাপুটে ও রোমাঞ্চকর জয়ের টাটকা স্মৃতি নিয়ে নামা ভারতকে তৃতীয় ম্যাচে শুরুতেই চেপে ধরেছে ইংল্যান্ড। অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনের সুইংয়ের সামনে ১১ ওভারের মধ্যেই কোহলিসহ ৩ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা।

বুধবার লিডসে তৃতীয় টেস্টের প্রথমদিনে টস জিতে ব্যাটে আসা ভারত এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ২৬ রানে ৩ উইকেট খুইয়ে বসেছে।

ওপেনার রোহিত শর্মা ৯ ও আজিঙ্কা রাহানে শূন্য রানে ব্যাট করছেন।

Banglabid

সময় যত গড়াচ্ছে, অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেল্কি যেন শেষই হচ্ছে না! ৪০ বছরে পা দেয়া ক্যারিয়ারে ৬০০ টেস্ট উইকেটের মাইলফলক পেরিয়ে আসা ইংলিশ পেসার ভারতের শুরুর তিন উইকেটই তুলে নিয়েছেন।

গত ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে দিয়ে শুরু। ভারত ওপেনারকে এদিন রানের খাতা খুলতে দেননি অ্যান্ডারসন। ইনিংসের প্রথম ওভারে উইকেটের পেছনে বাটলারের গ্লাভসবন্দি করেন রাহুলকে।

চেতেশ্বর পূজারা (১) কিছুক্ষণ উইকেটে ছিলেন। তাকেও বাটলারের গ্লাভসবন্দি করেছেন স্বাগতিক পেসার।

Reneta

বিরাট কোহলি এসে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। লাভ হয়নি। ব্যক্তিগত ৭ রানে থাকার সময় অধিনায়কেরও পরিণতি একই। ভয়ঙ্কররূপে দেখা দেয়া অ্যান্ডারসনের বলে সেই বাটলারের গ্লাভসে জমা পড়েছেন।

৭ ওভারে ৬ রানে ভারতের শুরুর ৩ উইকেট তুলে নিয়েছেন অ্যান্ডারসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ড-ভারত টেস্টকোহলিরুটলিড স্পোর্টসলিডস টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাজারে এলো জেডটিইর ‘সাশ্রয়ী’ স্মার্টফোন

পরবর্তী

আফগানিস্তানে অর্থায়ন বন্ধ করলো বিশ্বব্যাংক

পরবর্তী
আফগানিস্তানে বিক্ষোভকারীরা বিভিন্ন পতাকা হাতে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে অর্থায়ন বন্ধ করলো বিশ্বব্যাংক

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করা যাবে না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে ২৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT