আন্তর্জাতিক

অ্যান্টার্কটিকায় অস্বাভাবিক উষ্ণতা বেড়ে যাওয়ায় হতবাক বিজ্ঞানীরা

অ্যান্টার্কটিকায় উষ্ণতা বৃদ্ধির কারণে তুষারপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্টার্কটিকায় উষ্ণতা বৃদ্ধির ফলে তুষারপাতের পরিবর্তন ও বৈজ্ঞানিক গবেষণার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মাসে অ্যান্টার্কটিকার একটি গবেষণা কেন্দ্র কনকর্ডিয়া রিসার্চ স্টেশনে অস্বাভাবিক মাত্রায় উষ্ণতা বেড়ে যাওয়ায় হতবাক বিজ্ঞানীরা।

অ্যান্টার্কটিক মালভূমিতে ডোম সি কনকর্ডিয়া রিসার্চ স্টেশন যা সাধারণত পৃথিবীর সবচেয়ে শীতল স্থান হিসেবে পরিচিত সেখানে গত ১৮ মার্চ বিস্ময়করভাবে মাইনাস ১১ দশমিক ৩ ডিগ্রী ফারেনহাইট (মাইনাস ১১ দশমিক ৫ সেলসিয়াস) তাপমাত্রা বেড়ে যায়। খবর সিএনএন।

স্থানটিতে দিনের স্বাভাবিক উচ্চ তাপমাত্রা প্রায় মাইনাস ৫৬ ফারেনহাইট (মাইনাস ৪৯ সেলসিয়াস), যা ১৮ মার্চের রিডিংকে ৭০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ সেলসিয়াস) দেখায় যা স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) তাপমাত্রার এই নির্দিষ্ট মাত্রাকে ট্র্যাক করলে তা বিশ্ব রেকর্ড স্থাপন করতে পারে বলে মন্তব্য করেন বিজ্ঞানীরা।

বার্কলে আর্থের প্রধান বিজ্ঞানী রবার্ট রোহডে গতকাল সোমবার এক টুইট বার্তায় বলেন, একটি প্রতিষ্ঠিত আবহাওয়া স্টেশনে এ তাপমাত্রা পরিমাপের পর এটি স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার কারণে একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বলে মনে হচ্ছে।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ভৌগোলিক বিজ্ঞানের অধ্যাপক এবং ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের র‌্যাপোর্টার অন এক্সট্রিম রেকর্ডস র‍্যান্ডাল সার্ভেনি সিএনএনকে জানান, এই ধরনের রেকর্ড অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের কত বেশি বা নিচে আছে তা ডব্লিউএমও ট্র্যাক বা যাচাই করে না।

তবে ডোম সি’র তাপমাত্রা পর্যবেক্ষণ সম্পর্কে তিনি বলেন, এই তাপমাত্রা পর্যবেক্ষণ বৈধ। ১১ ডিগ্রী ফারেনহাইট এবং ৭০ ডিগ্রী গড় তাপমাত্রা অ্যান্টার্কটিকার এই অংশের জন্য সত্যিই বিস্ময়কর।

বিষয়:অ্যান্টার্কটিকা তাপমাত্রা বৃদ্ধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…