অস্কারের মতো শিশুতোষ অ্যানিমেশন ফিল্মগুলো নিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় অ্যানি অ্যাওয়ার্ড। ছোট বড় সবারই ভালো লাগে অ্যানিমেশন মুভি। ২০১৮ সালের অ্যানি অ্যাওয়ার্ডের পর্দা উঠতে যাচ্ছে খুব শিগগিরই। আর এরই মধ্যে ৪৫ তম আসরের সেরা ১৩ টি অ্যানিমেশন ছবির মনোনয়ন দিয়ে দিয়েছে অ্যানি অ্যাওয়ার্ড একাডেমি। এই প্রতিযোগিতা দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছে পিক্সারের বিখ্যাত অ্যানিমেশন চলচ্চিত্র ‘কোকো’।
১২ বছরের এক কিশোরের কাহিনী নিয়ে গড়ে উঠেছে কোকোর গল্প। ভুলক্রমে সে চলে যায় মৃত্যুপুরীতে। সেখানে সে তার মিউজিশিয়ান গ্রেট গ্র্যান্ড ফাদারকে অনুরোধ করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে।
মূলত হলিউডের অ্যানিমেশন সিনেমাগুলো থেকে বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যানি অ্যাওয়ার্ড দেওয়া হয়। ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলসের রয়েন্স হলে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যানি অ্যাওয়ার্ড জয়ী অ্যানিমেশন মুভির নাম ঘোষণা করা হবে।
ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস: প্রথম এপিক মুভি ড্রিমওয়ার্কস অ্যানিমেশন,কার 3, পিক্সার অ্যানিমেশন স্টুডিও, ডেসপিকেবল মি ৩, ইলিউনেশন, দ্যা বস লেডি, ড্রিমওয়ার্কস অ্যানিমেশন, ইন দিস কর্নার, নিপ্পন টিভি। ই! অনলাইন







