চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগাম নির্বাচন করার মতো কোন দৈন্যদশায় পড়িনি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
প্রধানমন্ত্রী ও একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগাম নির্বাচন করার মতো কোন দৈন্যদশায় সরকার পড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন: গণতান্ত্রিক ধারায় যেকোন সময় নির্বাচন হতে পারে। তবে সরকার এমন কোন দৈন্যদশায় পড়েনি যে, আগাম নির্বাচন দিতে হবে। আমরা দেশের উন্নয়নে কাজ করছি। আমরা উন্নয়ন কাজকে এগিয়ে নিতে চাই।

তিন দিনের কম্বোডিয়া সফর শেষে দেশে ফিরে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে বিএনপি আসবে কি না, কিংবা বিএনপি না আসতে চাইলে প্রধানমন্ত্রী কোন পদক্ষেপ নেবেন কি না, জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন: আমার মনে হয় না আগের ভুল তারা আবারও করবে। ছোটলোকিপনা যারা করে তাদের সঙ্গে কিসের আলোচনা?  আপনারা কী চান? আমি আর কত অপমানিত হবো? আগের বার ফোন করে অনেক বাজে কথা শুনতে হয়েছে।

Banglabid

যখন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেল; দেশের প্রধানমন্ত্রী হিসেবে সময় ঠিক করে বাসায় গেলাম। কিন্তু কী হলো? আমার মুখের সামনে দরজা বন্ধ করে দেয়া হলো। আমার প্রশ্ন, আপনাদের মুখের সামনে দরজা বন্ধ করে দেয়া হলে ক’জন আবার সেখানে যাবেন?

‘বিএনপি নির্বাচনে আসবে কী আসবে না, সেটা তাদের সিদ্ধান্ত। সাধাসাধির কিছু নেই। আমি এতটুকু বলতে চাই বিএনপি এবার নাকে খত দিয়ে নির্বাচনে আসবে।’

প্রধানমন্ত্রী বলেন: আমরা না থাকলে বাংলাদেশে কী হয়েছে তা আপনারাও দেখেছেন। ৯৬ সালে ক্ষমতায় এসে দেশজুড়ে উন্নয়ন কাজ শুরু করলাম, কিন্তু ২০০১ এ এসে সেটা আবারও থেমে গেলো। তাই আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার কোন বিকল্প নেই।

Reneta

সম্প্রতি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে গিয়ে খালেদা জিয়া বলেছিলেন, আমি শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছি। খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন: তিনি কী কারণে ক্ষমা করলেন? তার কাছে কে ক্ষমা চেয়েছে, আর কেনইবা তার কাছে ক্ষমা চাইবো? জাতির কাছে তার (খালেদার) ক্ষমা চাওয়া উচিত।

তিনি বলেন: কম্বোডিয়া এবং বাংলাদেশ উভয়েই গণহত্যার স্বীকার হয়েছে। আবার ঘুরেও দাঁড়িয়েছে। দু’দেশই এখন মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্যে এগোচ্ছে। এছাড়া, আসিয়ানের সদস্য পদ প্রাপ্তি এবং রোহিঙ্গা ইস্যুতে দেশটি সর্থন পাওয়ার ক্ষেত্রে কম্বোডিয়াকে পাশে পাওয়ার আশাবাদ জানান প্রধানমন্ত্রী।

৩ ডিসেম্বর কম্বোডিয়া সফরে যান শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সফর শেষে গত ৫ ডিসেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে বলে আশার কথা জানান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসনিা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকাকে নিয়ে ভাবছেই না কুমিল্লা

পরবর্তী

অ্যানি অ্যাওয়ার্ডের দৌড়ে এগিয়ে ‘কোকো’

পরবর্তী
কোকো

অ্যানি অ্যাওয়ার্ডের দৌড়ে এগিয়ে 'কোকো'

সপ্তাহ ঘুরলেই কোহলি-আনুশকার বিয়ে!

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT