ফুটবল

অ্যাটলেটিকোর গোলটি অফসাইড, দাবি ম্যানইউ কোচের

অ্যাটলেটিকো ও ম্যানইউ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলেটিকো ও ম্যানইউ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, ম্যাচের উত্তেজনা ও আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘অ্যান্থনি এলাঙ্গাকে নিশ্চিতভাবে ফাউল করা হয়েছিল। কিন্তু রেফারি এবং লাইন্সম্যান ব্যাপারটাকে সেভাবে দেখেননি। গোলটি অফসাইড ছিল এবং এটাই আমার কাছে একমাত্র আসল মুহূর্ত ছিল। আমরা ভালো রক্ষণভাগে ভালো করেছি। প্রথমার্ধে আমি দলকে দোষ দিতে পারি এমন কিছু প্রথমার্ধে ছিল না।’

চ্যাম্পিয়ন্স লিগে রেনান লোদির গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই গোল নিয়েই নিজের অভিযোগ এভাবে প্রকাশ করেন ম্যানইউ কোচ রালফ র‍্যাঙ্গনিক।

রেফারিং নিয়েও নিজের ক্ষোভের কথা লুকাননি রেড ডেভিলদের কোচ। তার দাবি, প্রতিপক্ষকে বারবার সুযোগ নষ্টের জন্য সময়।

দ্বিতীয়ার্ধটা কঠিন ছিল। বারবার খেলা বাধাগ্রস্ত হয়েছে। কেউ না কেউ সবসময় মাটিতে লুটিয়ে পড়ছিল। আমি রেফারির নেয়া আজব সিদ্ধান্তগুলো নিয়েও বলব। সময় নষ্ট করার জন্যই তারা পড়ে যাচ্ছিল। শেষ চার মিনিট আমার কাছে স্রেফ তামাশা মনে হয়েছে।

ম্যাচ জিততে না পারার হতাশা নিয়ে রালফের ভাষ্য, ‘আমি মনে করি আমরা প্রথমার্ধে খুব ভালো খেলেছি। কিন্তু আমরা সেটিকে এক বা দুই গোলে রূপান্তরিত করতে পারিনি। আমাদের কিছু ভালো মুহূর্ত ছিল যেখানে আমাদের গোল করা উচিত ছিল কিন্তু আমরা পারিনি। প্রথমার্ধ খুব ভালো এবং দ্বিতীয়ার্ধ কঠিন ছিল।’

প্রতিপক্ষের রক্ষণভাবের প্রশংসায় তিনি যোগ করেন, ‘আমরা জানি তারা লিড ধরে রাখতে পটু। দ্বিতীয়ার্ধে আমাদের এক বা দুটি সুযোগ ছিল। গোলরক্ষকের একটি দারুণ সেভ ছিল। এই দলের বিপক্ষে প্রথম গোল করতে হবে এ বিষয়ে আমরা অবগত ছিলাম।’

বিষয়:অ্যাটলেটিকো অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ম্যানইউ ম্যানচেস্টার ইউনাইটেড রালফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…