প্রবাস সংবাদ

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে কানাডায় প্রবাসী বাঙালিদের শোক

ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন ব্যক্তিরা অনলাইনে বৈঠকে অংশ নিচ্ছেন, আলোচনার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুুতে শোক প্রকাশ করেছে কানাডা প্রবাসী বাঙালিরা। ভার্চুয়াল আলোচনার মাধ্যমে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আহসান রাজীব বুলবুল এর সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আলোচনার শুরুতেই মরহুমের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন আইনজীবী হিসেবে সর্বজন শ্রদ্ধেয়।

অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন গুণী, নির্লোভ এবং নির্মোহ ব্যক্তিটি। দেশে আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য।

 

বিষয়:কানাডা প্রবাসী বাঙালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…