ক্রিকেট

অ্যাকশন বদলে ‘সুফল’ পাচ্ছেন তাইজুল

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ক্রিকেট অনুশীলনে অংশগ্রহণ করছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

তিন সংস্করণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন তাইজুল ইসলাম। কিন্তু বাঁহাতি স্পিনারের গায়ে শুধুই টেস্ট ক্রিকেটারের তকমা। লাল বলের পাশাপাশি সাদা বলেও সাফল্যের খোঁজে বোলিং অ্যাকশন বদলে ফেলেছেন তাই। সুফল পাচ্ছেন, জানালেন তাইজুল।

নতুন বোলিং অ্যাকশন অনেকটা নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরির মতো। তার কাছ থেকেই অ্যাকশন বদলের টোটকা পেয়েছেন তাইজুল।

‘মূলত আমার আগের যে অ্যাকশনটা ছিল, তাতে জায়গায় বল করাটা অনেক সুবিধা ছিল। কিন্তু ওই অ্যাকশনে তিন ফরম্যাটে চালিয়ে নেয়া কঠিন। বৈচিত্র্যের মাত্রাটা একটু কম ছিল। এখন যে নতুন বোলিং অ্যাকশনটা, এটা নিয়ে ভেট্টরির (বাংলাদেশের স্পিন বোলিং কোচ) সাথে কথা বলেছি। বলল, এটা দিয়ে তিন ফরম্যাটে খেলতে পারবা।’

‘যার জন্য বিভিন্ন দিক চিন্তা করে, বলের বাউন্সের দিক চিন্তা করে, বিভিন্ন বৈচিত্র্যের কথা চিন্তা করে অ্যাকশন পরিবর্তন করা। ইতোমধ্যে ফলাফলও পাচ্ছি, ব্যাটসম্যানদের বল করে। বৈচিত্র্যের দিকে সাহায্য করছে নতুন অ্যাকশনটা।’

বিষয়:টাইগার ক্রিকেট তাইজুল বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের শ্রীলঙ্কা সফর মুমিনুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…