অর্থনীতি

অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও নেওয়া যাবে ব্যাংক ঋণ

বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে কাঠের দেয়াল ও চ্যানেল আই অনলাইন লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়ার বিধান রেখে ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এতোদিন ব্যাংক থেকে ঋণ পেতে হলে স্থায়ী সম্পদ বন্ধক রাখতে হতো। নতুন আইনে অস্থাবর সম্পদ বন্ধক রেখেও যেকেউ ঋণ নিতে পারবে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের টার্গেট করেই মূলত অস্থাবর সম্পত্তি আইনটি করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

রেজিষ্ট্রেশন ও সম্পত্তির পরিভাষায় যে সকল সম্পত্তির মালিকানা হস্তান্তরের সাথে সাথে সম্পত্তিটিও স্থানান্তর করা যায় (যেমন- আসবাপত্র, গাড়ি, স্বর্ণ, ট্রেডমার্ক,প্যাটেন্ট ইত্যাদি) তাকে অস্থাবর সম্পত্তি বলা হয়ে থাকে।

বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২২,বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সংশোধন আইন ২০২২ ও জাতীয় কর্মসংস্থান নীতি ২০২১ এর খসড়ার অনুমোদন দেয় হয়।

বিষয়:শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…