চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে যুক্তরাষ্ট্রে লাখো মানুষের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
অস্ত্র নিয়ন্ত্রণ আইন-মার্চ ফর আওয়ার লাইভস-যুক্তরাষ্ট্র-ফ্লোরিডা

কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছে লাখো বিক্ষোভকারী।

গত মাসে ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত হবার পর থেকেই দেশটিতে অস্ত্র আইন কঠোর করার দাবি জানিয়ে বিক্ষোভ চলে আসছে।

‘মার্চ ফর আওয়ার লাইভস’ অর্থাৎ ‘জীবনের জন্য পদযাত্রা’ নামে এই আন্দোলন কর্মসূচির মূল আয়োজনে ওয়াশিংটন ডিসি’তে দৃঢ় বক্তব্য রাখেন ফ্লোরিডার ঘটনায় বেঁচে যাওয়া ছাত্রনেতা এমা গোনজালেজ। নিহত ১৭ জনের নাম পড়ার পর তিনি মঞ্চে ঠিক ৬ মিনিট ২০ সেকেন্ড নীরবতা পালন করেন। হামলার শিকার মানুষগুলোকে হত্যা করতে এই সময়টুকুই লেগেছিল হত্যাকারীর।অস্ত্র নিয়ন্ত্রণ আইন-মার্চ ফর আওয়ার লাইভস-যুক্তরাষ্ট্র-ফ্লোরিডা

ভীড়ের মাঝ থেকে একটু পর পর ‘আর নয় এনআরএ’, ‘আর নয় অস্ত্র’ স্লোগানে মুখরিত হচ্ছিল চারপাশ। এর মাঝেই ফ্লোরিডা হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজন তাদের হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্য রাখেন। ভিক্টোরিয়া গোনজালেজ জানান, ভবিষ্যৎ জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়া বন্ধুকে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই কীভাবে হামলাকারীর বন্দুকের গুলিতে হারিয়েছেন তিনি।

তার মতো আর কাউকে যেন তার ভালোবাসার মানুষকে এভাবে হারাতে না হয় সেজন্যই এই আন্দোলনে নেমেছেন ভিক্টোরিয়া।অস্ত্র নিয়ন্ত্রণ আইন-মার্চ ফর আওয়ার লাইভস-যুক্তরাষ্ট্র-ফ্লোরিডা

পার্কল্যান্ডের আরেক শিক্ষার্থী ডেলানি টার বলেন, ‘আমরা আমাদের নিহত বন্ধুদের জন্য লড়াই চালিয়ে যাবো।’

Reneta

এছাড়া নিজে বা পরিবার অস্ত্র সহিংসতার শিকার হয়েছে, এমন অনেকে কথা বলেন মার্চ ফর আওয়ার লাইভস মঞ্চে। তাদের মধ্যে ছিল ১০/১১ বছরের শিশুরাও। নাওমি ওয়াডলার নামে ভার্জিনিয়ার এমনই এক মেয়ে নিজেদের হারানোর বেদনার কথা তুলে ধরে।অস্ত্র নিয়ন্ত্রণ আইন-মার্চ ফর আওয়ার লাইভস-যুক্তরাষ্ট্র-ফ্লোরিডা

কঠোর অস্ত্র আইনের সমর্থনে মানুষকে আরও বেশি আকৃষ্ট করতে এ আয়োজনে গান গেয়ে সবাইকে উজ্জীবিত করেছেন আরিয়ানা গ্রান্দে, মাইলি সাইরাস, লিন-ম্যানুয়েল মিরান্ডা ও জেনিফার হাডসনের মতো বহু শিল্পী। ওয়াশিংটনে ইউএস ক্যাপিটল ভবনের সামনে তৈরি মঞ্চে পারফর্ম করেন তারা।

শিক্ষক, শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার জনগণ এ বিক্ষোভে অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এডিনবার্গ, লন্ডন, জেনেভা, সিডনি এবং টোকিওতেও এ আহ্বানকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল হয়।অস্ত্র নিয়ন্ত্রণ আইন-মার্চ ফর আওয়ার লাইভস-যুক্তরাষ্ট্র-ফ্লোরিডা

মার্চ ফর আওয়ার লাইভস আন্দোলনকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে ৮শ’রও বেশি এ ধরনের বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬

‘আর্জেন্টিনা বিরোধী ক্যাম্পেইন’ করেছে ব্রাজিল-মেক্সিকো-ডেমোক্রেটিক পার্টি

জুলাই ২৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা রেফারি অবসরে গেলেন

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT