চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র দিয়ে হিলারিকে থামাতে বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিপক্ষ হিলারি ক্লিনটনকে ঠেকাতে সমর্থকদের নিজেদের অস্ত্র ব্যবহারের অধিকার কাজে লাগাতে বললেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নভেম্বরের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নর্থ ক্যারোলাইনার উইলমিংটনে অনুষ্ঠিত এক র‌্যালিতে ট্রাম্প বলেন, হিলারি নভেম্বরের নির্বাচনে জিতে গেলে উদারনৈতিক বিচার ব্যবস্থাকেও সুপ্রিম কোর্টের অধীনে ফেলে দেবে। এতে নাগরিকদের অস্ত্র রাখার অধিকার হুমকির মুখে পড়ে যাবে।

তাই হিলারি যেন ক্ষমতায় আসতে না পারেন সেজন্য অস্ত্র অধিকার বিষয়ক আইনজীবীদের ব্যবস্থা নেয়ার ইঙ্গিত করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের এ ধরণের বক্তব্য সর্বত্র, বিশেষ করে অনলাইন মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। অনেকেই অভিযোগ করেন, ট্রাম্পের এমন কথাবার্তা দেশে সহিংসতা বাড়াতে উস্কানি দিচ্ছে।

তবে ট্রাম্পের সমর্থক এবং প্রচারণা দল এই অভিযোগের বিরোধিতা করে বলছে, রিপাবলিকান এই প্রার্থী আসলে অস্ত্র অধিকার সমর্থকদের তার পক্ষে আনার চেষ্টা করছিলেন যেন তাদের সহায়তায় রাজনীতিতে একটি ভালো পরিবর্তন আনা যায়।

অন্যদিকে ট্রাম্পের এ ধরণের বক্তব্যসহ আগের বিতর্কিত মন্তব্যের কারণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিকল্প প্রার্থী হিসেবে সিআইএ-র এক সাবেক কর্মকর্তাকে মনোনয়ন দেয়ার উদ্যোগ নিয়েছেন ট্রাম্পবিরোধীরা।

এর আগে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে আগ্রহ দেখান সিআইএ’র সাবেক কর্মকর্তা ম্যাকমুলিন।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা অর্থনৈতিক কর্মসূচির ব্যাপক সমালোচনা করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।

তিনি বলেছেন, ওই কর্মসূচির সুফল পাবেন কেবল ট্রাম্পের মতো ধনকুবেররা। মধ্য ও নিম্নবিত্তের জন্য তার আর্থিক নীতিতে কিছুই নেই।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে ৩ জেলায় হরতাল

পরবর্তী

ফেলপসের গলায় ২১তম স্বর্ণ

পরবর্তী

ফেলপসের গলায় ২১তম স্বর্ণ

সাখাওয়াতের ফাঁসির আদেশ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT