চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্রোপচারের তিনদিনের মাথায় বাড়ি ফিরলেন কপিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

গত ২৩ অক্টোবর হৃদরোগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তিনদিনের মাথায় বাড়ি ফিরেছেন কপিল দেব। ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক শিগগিরই স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার হার্ট অ্যাটাক হলে দিল্লির ফোর্টিস হাসপাতালে নেয়া হয় কপিলকে। দ্রুততম সময়ে তার এনজিওপ্লাস্টি সার্জারি করানো হয়। ওইদিন বিকেলে দেশটির গণমাধ্যম জানায়, কিংবদন্তি অলরাউন্ডারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

আর মাস আড়াই পরই ৬২ পূর্ণ করবেন কপিল। তার উচ্চ ডায়াবেটিস সমস্যা আছে। নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। করোনার কারণে যদিও সেসবে বিরতি পড়েছে। এরমধ্যেই তার স্বাস্থ্য ভাঙতে শুরু করলে চিন্তিত হয়ে পড়ে পরিবার।

আরব আমিরাতে বসা চলতি আইপিএলের ধারাভাষ্য প্যানেলে কাজ করছিলেন কপিল। তার সহধর্মিণী রোমির বরাতে ভারতীয় গণমাধ্যম আশ্বস্ত করছে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলপতি দ্রুত সেরে উঠছেন।

ঝলমলে ক্যারিয়ারে কপিল ১৩১ টেস্ট ও ২২৫ ওয়ানডে খেলেছেন। টেস্টে ৪৩৪ উইকেট ও ৫,২৪৮ রান আছে নামের পাশে। ওয়ানডেতে সংগ্রহ ২৫৩ উইকেট ও ৩,৭৮৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপিল দেববিশ্বকাপ-১৯৮৩ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT