স্পোর্টস

‘অস্ট্রেলিয়া ভীতুর দল’

‘অস্ট্রেলিয়া ভীতুর দল’

বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিরাপত্তা অজুহাতে আবারও বাংলাদেশে ক্রিকেট খেলা থেকে দলকে বিরত রাখলো সিএ। গত অক্টোবরেই নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহারের পর ফেসবুকে চ্যানেল আই অনলাইন তাদের পাঠকদের কাছে প্রতিক্রিয়া জানতে চায়। পাঠকরাও তাদের মতামত ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।

ফেসবুকে কিছু পাঠকের প্রতিক্রিয়ার অংশ তুলে ধরা হলো:

সানা উল্লাহ নামের এক পাঠক বলেন, বুঝি না আইসিসি’র কোন আইন কানুন নাই নাকি। এরা আসবেনা বললেই মেনে নিতে হবে। এদের বিরুদ্ধে কোন শাস্তি মুলক কিছুই নাই। এদের কাছে আইসিসি কতটা অসহায়????

সামাদ আহমেদ নামের আরেকজন পাঠক লিখেছেন অস্ট্রেলিয়া কি ভয় পাচ্ছে বাংলাদেশকে???

বেশকিছু সংখ্যক পাঠক বলেছে, নিরাপত্তা কিছু না এটা অজুহাত আসলে অস্ট্রেলিয়া ভীতু দল। টাইগারদের ভয় পাচ্ছে তারা।

চলতি মাসের ২৭ জানুয়ারি যুবাদের বিশ্বকাপের ১১তম আসরের পর্দা উঠবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…