চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া না আসলে ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

আগস্টে অস্ট্রেলিয়া দল টেস্ট সিরিজ খেলতে না আসলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি। অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম এমন শঙ্কার কথা জানিয়েছে।

দ্য অস্ট্রেলিয়ান পত্রিকা বলছে, ছয় বছর ধরে বাংলাদেশ সফর করছে না অস্ট্রেলিয়া। এর মধ্যে নিরাপত্তার কারণে একটি সফর স্থগিত করা হয়েছে। এবার ঢাকায় না গেলে ব্রডকাস্ট এবং স্পন্সরদের দিক থেকে অর্থনৈতিক ঝামেলায় পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা লভ্যাংশ নিয়ে বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করছেন। বোর্ডের আয় থেকে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ দাবি করছেন তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আবার সেটা দিতে রাজি হচ্ছে না। স্মিথরা জানিয়ে দিয়েছেন, ২০ বছর ধরে যেভাবে তারা বোর্ড থেকে টাকা পাচ্ছেন, ঠিক সেভাবেই আন্তর্জাতিক ক্রিকেটারসহ ঘরোয়া ক্রিকেটারদেরও পারিশ্রমিক দিতে হবে।

Banglabid

বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি কয়েক বছর ধরে তরতর করে এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতির পরেও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বাংলাদেশিদের চেয়ে অনেক বেশি অর্থ পান। নতুন চুক্তিতে অজি ক্রিকেটাররা বছরে গড়ে ১.৩ মিলিয়ন ইউএস ডলার পাবেন। বর্তমান চুক্তিতে সেটা ১.১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি ক্রিকেটাররা গড়ে সেখানে পান ৩৮ হাজার ৪১৪ ডলার।

গড় হিসাব বাদ দিয়ে অস্ট্রেলিয়ান শীর্ষ ক্রিকেটারদের আয় অনেক বেশি। স্মিথ এবং ওয়ার্নার বোর্ড থেকে পান ১.৮ মিলিয়ন ডলার করে। এই আয় তাদের অন্য আয় থেকে বাইরে। বিশ্বের টি-টুয়েন্টি লিগগুলো থেকে আরও কাড়িকাড়ি অর্থ পান তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ ক্রিকেটার, অর্থাৎ ‘এ+’ ক্যাটাগরিতে যারা আছেন, তারা মাসে পান দুই লাখ টাকা করে। মানে ৩১০০ ডলার, বছরে ৩৮ হাজার ৪১৪ ডলার। স্মিথরা সেখানে ১.৮ মিলিয়ন ডলার!

Reneta

‘ডি’ ক্যাটাগরিতে যারা আছেন, তারা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ম্যাচ ফি থেকেও কম পান! বিসিবির ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পান ৬০ হাজার টাকা, অর্থাৎ মাসে ৯৩১ ডলার। বছরে ১১ হাজার ১৭২ ডলার। অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার একটি টেস্ট খেলে এরচেয়ে ১৪ হাজার ডলার বেশি পান!

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত ২৯ জনের দল থেকে মাত্র ১৪ জনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেতন দেয়।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের জন্য ব্রডকাস্ট সত্ত্ব পেয়েছে ফক্স স্পোর্টস চ্যানেল। সূত্র বলছে, এই অবস্থা বলতে থাকলে তারা সরে দাঁড়াতে পারে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১

পরবর্তী

পরমব্রতর সঙ্গে ভাবনার কী কানাকানি?

পরবর্তী
ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রতর সঙ্গে ভাবনার কী কানাকানি?

‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেলেন সায়মা ওয়াজেদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT