চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় হলিউড-বলিউডের ছবির সাথে ঢাকা অ্যাটাকের প্রদর্শনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের জন্য মুভি নাইট ড্রাইভ ইন শো আয়োজন করছে বাংলা ড্রাইভ ইন শো (বিডিএম)। কোভিড চলাকালীন সময়ে ২০২০ সালে অস্ট্রেলিয়ার সিডনীতে তার যাত্রা শুরু করে। ইতোমধ্যে ‘পোড়ামন ২’ ও ‘ডুব’ অস্ট্রেলিয়ার প্রদর্শন করে তারা সুনাম অর্জন করেছে। সেই সুনামের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে ড্রাইভ ইন আয়োজন করার দায়িত্ব পেয়েছে বাংলা ড্রাইভ ইন শো (বিডিএম)।

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, কোভিড চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ক্যাম্পবেল টাউন কাউন্সিল আয়োজন করেছে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর এই তিন রাত ব্যাপী বিশেষ মুভি নাইট। বিদেশের মাটিতে সেই দেশের সরকারের জন্য এ ধরণের কোন মুভি নাইটের আয়োজন এই প্রথম কোন বাংলাদেশী প্রতিষ্ঠান করলো। বাংলা ড্রাইভ ইন মুভি প্রতিষ্ঠা করেছে সিডনী আইটি এক্সপার্ট ওয়াহিদ সিদ্দিকী, চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন ও ইনভেস্টমেন্ট প্ল্যানার আকাশ বুলবুল।

সালমিন সুলতানা, সাব্বির চৌধুরী সহ অনেকের প্রত্যক্ষ সহযোগিতায় বিডিএম এগিয়ে চলছে। বিডিএম বাংলাদেশি অস্ট্রেলিয়ান মালিকানাধীন অনলাইন টিকেট ক্রয় মাধ্যম “ক্রেজি টিকেটস” এর সহযোগিতায় বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবেলাতে অনেক পরিবর্তন ও পরিমার্জন করে টিকেট ব্যবস্থাপনা করেছে, যা স্থানীয় কমিউনিটি ও সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট ব্যাপক প্রশংসিত হয়েছে।

সেই সাথে অস্ট্রেলিয়া সরকার আয়োজিত এই মুভি নাইটে স্থান পেয়েছে বাংলাদেশের ব্লকবাস্টার জাতীয় পুরষ্কার প্রাপ্ত দীপংকর দীপন পরিচালিত মুভি ঢাকা অ্যাটাক। এই আয়োজনের মাধ্যমে কোন বাংলাদেশী সিনেমা অস্ট্রেলিয়ান কাউন্সিল থেকে ড্রাইভ ইন শোতে প্রদর্শিত হল।

তিন রাতের এই আয়োজনে মোট ছয়টি চলচ্চিত্র দেখানো হবে জনফেবরু পরিচালিত আমেরিকানস কমেডি চলচ্চিত্র ই এল এফ, ক্যাথি ইয়ান পরিচালিত আমেরিকান চলচ্চিত্র বার্ডস অর প্রে, জেনিফার ওয়েস্টকোট পরিচালিত কানাডিয়ান কম্পিউটার অ্যানিমেটেড ক্রিসমাস ফিল্ম ইলিয়ট, হ্যান্স পিটার মোলান্ড পরিচালিত আমেরিকান অ্যাকশন থ্রিলার ফিল্ম কোল্ড পারসুট, রাজকুমার হিরানী পরিচালিত ভারতীয় সিনেমা থ্রি ইডিয়টস এবং দীপংকর দীপন পরিচালিত বাংলাদেশী সিনেমা ঢাকা অ্যাটাক।

বাংলা ড্রাইভ-ইন মুভির (বিডিএম) পক্ষ থেকে আকাশ আহসান জানিয়েছেন, প্রদর্শনীটি বিডিএম-এর জন্য অনেক বড় একটি মাইলফলক। কেননা স্থানীয় সরকার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব পালন করছে বাংলা ড্রাইভ ইন মুভি। অনুষ্ঠানে ইংরেজি ও হিন্দি ভাষার চলচ্চিত্রের পাশাপাশি আমরা বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ও অন্যতম সফল চলচ্চিত্র ঢাকা অ্যাটাক প্রদর্শন করতে পারছি। সবাইকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে এই শোতে উপস্থিত হতে আমন্ত্রণ জানাচ্ছি।

Reneta

বিডিএম অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন বলেন, বিজয়ের মাসে বিডিএম এই অর্জণ বাঙ্গালি হিসাবে আমাদের গর্বিত করেছে। সেই সাথে অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক আয়োজিত গ্লোবাল এই আয়োজনে ঢাকা অ্যাটাক মুভির প্রদর্শনী বাংলাদেশি সিনেমার জন্য একটি খুব আনন্দের সংবাদ। ঢাকা অ্যাটাক টিমের পরিচালক হিসাবে আমি গর্বিত। আমি ঢাকা অ্যাটাক পুরো টিমের সাথে এই আনন্দ ভাগ করে নিতে চাই।

বিডিএম আরেক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান আইটি বিশেষজ্ঞ ওয়াহেদ সিদ্দিকী বলেন, এই আয়োজনের টিকেট পার্টনার হিসাবে কাজ করছে আরেকটি সম্পুর্ণ বাংলাদেশি প্রতিষ্ঠান ক্রেজী টিকেটস। এটিও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় করেছে। অনুষ্ঠানটি সফল করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঢাকা অ্যাটাকদীপংকর দীপনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক করলেন ডে পল

জুলাই ৩, ২০২৬

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

জুলাই ৩, ২০২৬

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬

শেষ ষোলোর টিকিট খুঁজতে আর্জেন্টিনার এই একাদশ?

জুলাই ৩, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT