আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ভূমিকম্প

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো অস্ট্রেলিয়া। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৬
দশমিক ১। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে এই ভূমিকম্পন অনুভূত হয় বলে জানায়
অস্ট্রেলিয়া ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (জিএ)।

তবে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্যে জিএ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাগরের ১৫ কিলোমিটার গভীরে। আর উপকূলীয় শহর কুইন্সটাউন থেকে এর দূরত্ব ছিল ১ হাজার ৭শ চার কিলোমিটার।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্যানুযায়ী এর উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।

বিষয়:অস্ট্রেলিয়া ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…