আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বাউন্সি ক্যাসেল থেকে পড়ে ৪ শিশু নিহত

অস্ট্রেলিয়ায় বাউন্সি ক্যাসেল থেকে পড়ে ৪ শিশু নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় বাউন্সি ক্যাসেল থেকে পড়ে ৪ শিশু নিহতের ঘটনাস্থলের ছবি, যেখানে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বাউন্সি ক্যাসেল থেকে পড়ে চার জন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশে ডেভোনপোর্টের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, ১০ মিটার উচ্চতা বাউন্স ক্যাসেল থেকে পড়ে ২ জন ছেলে ও ২ জন মেয়ে শিশু মারা যায়। বাউন্সি ক্যাসেলটি সাধারণত ১০ থেকে ১২ বছর বয়সীদের উপযোগী হলেও মৃতদের সবার বয়স ৫ থেকে ৬ বছর ছিল।

তাসমানিয়ার পুলিশ কমিশনার ড্যারেন হাইন বলেছেন, ‘এক দমকা হাওয়া এসে বাউন্সি ক্যাসেল এবং স্ফীত বলগুলিকে বাতাসে উড়িয়ে নেয়াতেই এ ঘটনা ঘটেছে।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন দুর্ঘটনাটিকে ‘অচিন্তনীয় ও হৃদয় বিদারক’ বলে উল্লেখ করেছেন।

হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিষয়:প্রাথমিক বিদ্যালয় শিশুর মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…