অস্ট্রেলিয়ায় নৌ বিমান বিধ্বস্ত, নিহত ৬

অস্ট্রেলিয়ায় নৌ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কাজের জন্য ব্যবহৃত নৌবাহিনী বা পুলিশ বাহিনীর জাহাজ।. Channel i News – চ্যানেল আই নিউজ
অস্ট্রেলিয়ার সিডনিতে নৌ বিমান দুর্ঘটনায় অনন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। সিডনি থেকে ৩০ মাইল উত্তরে নদীর উপর এই দুর্ঘটনা ঘটে।
সিডনি পুলিশ নিহতদের মরদেহ ১৩ মিটার পানির নিচে থেকে উদ্ধার করে।
বিশেষ একটি সূত্র জানায়, নৌ বিমানটিতে ১১ বছরের একটি শিশু,পাইলট এবং চারজন ব্রিটিশ নাগরিক ছিলেন। সিঙ্গেল ইঞ্জিনের এই বিমানটি পর্যটন কোম্পানি অপেরা হাউসসহ সেখানের সৌন্দর্য উপভোগের কাজে ব্যবহার করতো।
তবে তদন্তকারী দল এখনো বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি।
একজন তদন্ত কর্মকর্তা মাইকেল গোরমেন বলেন, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিলো সেখানে এখনো উদ্ধার কাজ চলছে।
দুর্ঘটনার একজন প্রত্যাক্ষদর্শী জানান, বিমানটি আনুমানিক ৫০০ মিটার উচু থেকে পানিতে আঘাত হেনে সোজাসুজি পানির নিচে চলে যায়।



