চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাকি-আনলাকি’র দেশে ভালোর খোঁজে এনামুল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:১৫ অপরাহ্ণ ২২, জুন ২০১৭
স্পোর্টস
A A
এনামুল হক বিজয়

এনামুল হক বিজয়

অনেক দিন বাদে আবার অস্ট্রেলিয়া যাচ্ছেন এনামুল হক বিজয়। হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের হয়ে। এই অস্ট্রেলিয়ার মাটি এনামুল হক বিজয়ের জন্য যতটা সৌভাগ্যের ততটা দুর্ভাগ্যেরও। সেখানে এবার ‘ভালো কিছু’ করে ফিরতে চান জাতীয় দলে।

২০১০ সালে অস্ট্রেলিয়ায় যুব বিশ্বকাপ খেলেই পাদপ্রদীপের আলোয় আসেন এনামুল। দুই বছরের মধ্যে খুঁজে পান জাতীয় দলের ঠিকানা। নিজেকে প্রমাণের পর অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৫ বিশ্বকাপে চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েন। সেই থেকে আর ফেরা হয়নি তার।

‘অনেকদিন পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি। অস্ট্রেলিয়াতেই সর্বশেষ ওয়ানডে খেলেছি বাংলাদেশের হয়ে। আমি নিজে খুব রোমাঞ্চিত ভালো কিছু করার জন্য। অস্ট্রেলিয়া আমার জন্য লাকি গ্রাউন্ড; আনলাকি গ্রাউন্ডও বলতে পারেন। আমার কাছে মনে হয় ভালো একটি সফর হবে।’

১ জুলাই ঢাকা ছাড়বে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া ১৬ সদস্যের দল। ডারউইনে সেখানকার রাজ্য দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে সফরকারীরা।

দল নিয়ে তার মন্তব্য, ‘আমাদের দলে বেশ ভালো ভালো কিছু খেলোয়াড় আছে। পাঁচটা ওয়ানডে ম্যাচ আছে। সেখানে ভালো কিছু করে আসার সুযোগ পাবো।’

ঘরোয়া ক্রিকেটে রান করাতেই এনামুলের সামনে এই সুযোগ। এইচপি টিম থেকে জাতীয় দলে রিপ্লেস করার জন্য কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে রেখেছেন নির্বাচকরা। অস্ট্রেলিয়া সফরে ভালো করতে পারলে যে সুযোগ আসবে সেটি জানেন এনামুলও। তাই এই সফরকে ফেরার চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশের হয়ে ৩০টি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান।

Reneta

‘সামনের প্রতিটি ম্যাচই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ। আমার কাছে সমান চ্যালেঞ্জিং। ক্যামব্যাক করার জন্য প্রতিটি ম্যাচই আমার কাছে খুব জরুরি। এমনিতে বাইরের দেশে খেলতে যাওয়াটা আরও বেশি চ্যালেঞ্জিং। অবশ্যই এটা একটা বড় প্লাটফর্ম দলে ফেরার জন্য। অস্ট্রেলিয়ার মতো ভালো জায়গাতে যদি ভালো কিছু করতে পারি অবশ্যই নির্বাচকরা বিবেচনা করবেন। অস্ট্রেলিয়াতে ভালো কিছু করে জাতীয় দলে ফিরতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুল হক বিজয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমি প্রেক্ষাগৃহে আগুন দিতে বলিনি: মিশা সওদাগর

পরবর্তী

লন্ডনে আগুন: বাবা-মায়ের সঙ্গে মৃত্যুকে বেছে নেয় বাংলাদেশী বংশোদ্ভূত তিন ভাই-বোন

পরবর্তী
তাদের বাবা-মা

লন্ডনে আগুন: বাবা-মায়ের সঙ্গে মৃত্যুকে বেছে নেয় বাংলাদেশী বংশোদ্ভূত তিন ভাই-বোন

আয়ারল্যান্ড, আফগানিস্তানের টেস্ট ভাগ্য খুলবে?

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT