চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার শীর্ষ ক্যাথলিক নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
ভ্যাটিকান

ভ্যাটিকানের কোষাধ্যক্ষ ও অস্ট্রেলিয়ার শীর্ষ ক্যাথলিক নেতা কার্ডিনাল জর্জ পেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ আনা হয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ।

ভিক্টরিয়া রাজ্যের পুলিশ সূত্রে জানা গেছে, কার্ডিনালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কথিত ঐতিহাসিক ঘটনাবলির সঙ্গে সম্পর্কিত।পুলিশ কমিশনার শেন প্যাটন জানিয়েছেন, এই অভিযোগসমূহ একাধিক ব্যক্তি দায়ের করেছেন।

তবে পেলের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি পুলিশ। কথিত যৌন নিপীড়নের শিকার কারা হয়েছেন বা তাদের বয়স কত, এগুলো কখন, কোথায় ঘটেছে সে বিষয়েও কিছু জানানো হয়নি।

Banglabid

তবে কার্ডিনাল পেল এসব অভিযোগ অস্বীকার করেছেন। এই অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে সম্ভাব্য দ্রুত সময়ে কার্ডিনাল পেল অস্ট্রেলিয়া ফিরে যাবেন বলে বৃস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার চার্চের পক্ষ থেকে জানানো হয়েছে।

১৮ জুলাই  মেলবোর্নের আদালতে অভিযোগের শুনানিতে কার্ডিনাল পেলকে হাজির থাকতে হবে।

পেল অস্ট্রেলিয়ার শীর্ষ ক্যাথলিক নেতা। মেলবোর্নের আর্চবিশপ মনোনীত হওয়ার আগে তিনি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ছোট শহর বালারাতের গির্জার পাদ্রী ছিলেন। ২০১৪ সাল থেকে তিনি ভ্যাটিকানে বসবাস করছেন।

Reneta

ভ্যাটিকানের একজন কোষাধ্যক্ষ হিসেবে কার্ডিনাল পেলকে ক্যাথলিক চার্চের তৃতীয় সর্বোচ্চ অফিসিয়াল ব্যক্তি হিসেবে মান্য করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্যাটিকান সিটিযৌন নির্যাতনশিশু নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT