স্পোর্টস

অস্ট্রেলিয়ার মাটিতে আবারো হোয়াইটওয়াশ পাকিস্তান

অস্ট্রেলিয়ার মাটিতে আবারো হোয়াইটওয়াশ পাকিস্তান

সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে পাকিস্তানকে ২২০ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা চতুর্থবারের মত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হল পাকিস্তান।

অজিদের দেয়া ৪৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪৪ রানে অলআউট হয় পাকিস্তান।

চতুর্থ দিনের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান নিয়ে শেষ দিন ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৭ রানে হ্যাজলউডের বলে সাজঘরে ফিরে যান বাবর আজম। ব্যক্তিগত ১৩ রানে আউট হন ইউনিস খান।

দলকে বিপর্যয়ের হাত থেকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক মিজবাহ এবং সরফরাজ আহমেদ। দু’জনের ৫২ রানের পার্টনারশীপে কিছুটা এগোয় পাকিস্তান।

মিজবাহ ৩৮ রানে আউট হলেও শেষ পর্যন্ত ৭২ রানে অপরাজিত ছিলেন সরফরাজ। হ্যাজলউড এবং স্টিভ কিফে তিনটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন স্টিভেন স্মিথ।অস্ট্রেলিয়ার মাটিতে আবারো হোয়াইটওয়াশ পাকিস্তান

১৯৯৫ সালের পর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে কোনো ম্যাচ জিতেনি পাকিস্তান। ১৯৯৯ সালে ওয়াসিম আকরামের দল স্টিভ ওয়াহর দলের কাছে হেরেছিল ৩-০ ব্যবধানে। ২০০৪ সালে মোহাম্মদ ইউসুফের পাকিস্তান হেরেছিল অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়দের কাছে। ২০০৯ সালে আবারও ইউসুফের পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারায় পন্টিংয়ের অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ১১৩ ও দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করা ডেভিড ওয়ার্নার ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন স্টিভেন স্মিথ। ৩ ম্যাচে ৫ ইনিংসে ১১০.২৫ গড়ে ৪৪১ রান করেছেন অসি অধিনায়ক। আগামী ১৩ জানুয়ারি দুই দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে সিডনিতে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…