চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার জন্য এক কাতারে সেরেনা, নাদাল-ফেদেরার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২০
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর সময় ঘনিয়ে আসছে। ২০ জানুয়ারি শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। যদিও টেনিস ছাপিয়ে সব নজর এখন দাবানলের দিকে, এ প্রাকৃতিক দুর্যোগে বিলীন হতে চলেছে বন-জঙ্গল-প্রাণী। মরছে মানুষ। অস্ট্রেলিয়ার সাহায্যে তাই নিজ থেকে এক কাতারে দাঁড়িয়ে গেছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামসের মতো মহারথীরা।

মূল টুর্নামেন্ট শুরুর পাঁচদিন আগে, অর্থাৎ ১৫ জানুয়ারি মেলবোর্নের রড লেভার এরেনায় ‘র‍্যালি ফর রিলিফ’ নামক টুর্নামেন্টে নামবেন টেনিসের প্রায় সব বড় তারকারাই। এমনই জানিয়েছেন টেনিস অস্ট্রেলিয়ার প্রধান গ্রেইগ টাইলি। উদ্দেশ্য একটাই, দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ।

ফেদেরার-নাদালদের পাশাপাশি নাওমি ওসাকা, ক্যারলিন ওজনিয়াকি, স্টেফানোস সিটিস্পাস, নিক কিরগিয়োসরাও নামছেন কোর্টে। অজি নিক কিরগিয়োস গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন তার প্রতি অ্যাসে ২০০ ডলার করে পাবেন ক্ষতিগ্রস্তরা। একই ঘোষণা দিয়েছেন নারীদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা ক্যারোলিনা পিসকোভাও।

Banglabid

ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা মেয়েদের সাবেক নাম্বার ওয়ান মারিয়া শারাপোভা জানিয়েছেন  ২৫ হাজার ডলার দান করবেন তিনি। শারাপোভাকে অভিনন্দন জানিয়ে ১৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ ঘোষণা দিয়েছেন তিনিও দান করবেন ২৫ হাজার ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেন টেনিসঅস্ট্রেলিয়ার দাবানলনাদাল-ফেদেরারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT