স্পোর্টস

এক দলে দুই ‘তারা’

টেনিস খেলোয়াড়দের দলীয় আনন্দ ও জোড়া জোড়া জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই টেনিস খেলোয়াড় একসঙ্গে জেতার পর উল্লাস করছে, খেলায় তাদের পারস্পরিক সহযোগিতা ও আনন্দ প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেনিস আকাশের দুই উজ্জ্বল তারা-রাফায়েল নাদাল, রজার ফেদেরার। ১৩ বছরে ৩৭ বার একে-অপরের মুখোমুখি হয়েছেন। দর্শকদের উপহার দিয়েছেন রোমাঞ্চকর সব স্মৃতি। কিন্তু জুটি বেঁধে কখনো খেলেননি। শনিবার চেক প্রাগে ওটু এরিনায় ১৭ হাজার দর্শক সেই দুর্লভ দৃশ্য দেখতে পেলেন। গলফের রাইডার্স কাপের আদলে গড়া লেভার কাপের প্রথম আসরে টিম ইউরোপের হয়ে রাফা-নাদাল জুটি হারিয়েছেন টিম ওয়ার্ল্ডের স্যাম কোয়েরি-জ্যাক সক জুটিকে।

এই প্রীতি টুর্নামেন্টে ইউরোপীয় দলের অধিনায়ক টেনিসের আরেক কিংবদন্তি বিয়ন বর্গ। অন্যদিকে, টিম ওয়ার্ল্ডের অধিনায়ক জন ম্যাকেনরো। টুর্নামেন্ট জিততে আর ৪ পয়েন্ট দরকার ইউরোপের। আজ শেষ হচ্ছে এই টুর্নামেন্ট।

ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে স্মরণীয় এই স্মৃতি শেয়ার করেছেন নাদাল। ফেদেরারের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেন।

ক্যাপশনে লিখেছেন, ‘আমার ডাবলের পার্টনার। রজারের সঙ্গে খেলার সুযোগ পেয়ে উৎফুল্ল।’

বিষয়:নাদাল-ফেদেরার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…