চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশেও মুস্তাফিজের সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ০৯, মে ২০১৬
স্পোর্টস
A A

মাত্র এক বছর আগে অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেটে ঝড় তুলছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটের পর এখন নিয়মিতই আলো ছড়াচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আইপিএল বাজিমাতের মধ্যেই নাম লিখিয়েছন ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে। শীর্ষ দুই লিগের পর কাটার মাস্টারকে দলে পেতে কাড়াকাড়ি লাগতে পারে অস্ট্রেলিয়ার টি২০ লিগ বিগ ব্যাশেও।

আইপিএলে প্রতি ম্যাচের মূল একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় থাকতে পারেন না। বিগ ব্যাশে এই সংখ্যাটা আরো কম। সেখানে থাকতে পারেন মাত্র দুজন খেলোয়াড়।  তারপরও এই কঠিন প্রতিযোগিতায় উঠে এসেছে মুস্তাফিজের নাম।

সোমবার অস্ট্রেলিয়ান ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট  ‘ক্রিকেট ডট কম ডট এইউ’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিগ ব্যাশ লিগে ফিজ’কে নিয়ে অনেকেরই আগ্রহ আছ।

Banglabid

শুধু সাকিব আল হাসানই একমাত্র বাংলাদেশী ক্রিকেটার যিনি বিগ ব্যাশে খেলেছেন।

বিগ ব্যাশের দল রেনেগেডসের কোচ ডেভিড সাকের চাইছেন একজন বিদেশি বোলারকে দলে ভেড়াতে। তাদের প্রতিপক্ষ মেলবোর্ন স্টারস দুই ইংলিশ খেলোয়াড়কে নিয়ে দল পূর্ণ করেছেন।

বিদেশী খেলোয়াড় দলে নেয়ার ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাৎকারে  সাকের  বলেছেন, ‘সত্যি কথা হলো আমাদের হয়তো একজন বিদেশি বোলার প্রয়োজন হতে পারে।’

Reneta

ওই দলের অধিনায়ক মোইসেস হেনরিকে এখন হায়দরাবাদের হয়ে খেলছেন মুস্তাফিজের সঙ্গে। আর হায়দরাবাদের কোচ টম মুডি ওই দলের টিম ডিরেক্টর। দুজনেই মুস্তাফিজকে কাছে থেকে দেখেছেন। সব মিলিয়ে রেনেগেডস মুস্তাফিজকে দলে চাইতে পারে এতে অবাক হওয়া কিছু নেই। শুধু রেইনগেডসই নয়, অন্য দলগুলো তাকিয়ে আছে কাটার মাস্টারের দিকে।

আইপিএলের নয়টি ম্যাচ খেলে এখন পর্যন্ত মুস্তাফিজ নিয়েছেন ১৩টি উইকেট। ইকোনমি রেট মাত্র ৬.১৫। আইপিএলে অন্তত ১০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে মুস্তাফিজই এখন পর্যন্ত সবচেয়ে কম খরুচে বোলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিগ ব্যাশমুস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও নির্যাতন করে শিশু শ্রমিক হত্যার অভিযোগ

পরবর্তী

সূর্যের ওপর বুধের ছায়া

পরবর্তী

সূর্যের ওপর বুধের ছায়া

ক্রুইফের ফেরা অনিশ্চিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন ৫১ লাখ মানুষকে দুই ডোজ কলেরার টিকা দিচ্ছে সরকার?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT