ক্রিকেট

অস্ট্রেলিয়াকে ১৩২ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

বাংলাদেশের ব্যাটসম্যানের শট, অস্ট্রেলিয়ার ফিল্ডার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, অস্ট্রেলিয়ার ফিল্ডার দেখছেন, ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছে বাংলাদেশ। শের-ই-বাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে রান তুলতে সংগ্রাম করতে হয়েছে স্বাগতিকদের।

সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব আল হাসান। নাঈম শেখ ৩০, আফিফ হোসেন ২৩ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ২০ রান।

অজি পেসার জস হ্যাজেলউড ৪ ওভারে ২৪ রানে নেন ৩ উইকেট। মিশেল স্টার্ক ২টি, অ্যাডাম জাম্পা ও এন্ড্রু টাই একটি করে উইকেট নেন।

উইকেটহীন থাকেন অ্যাস্টন অ্যাগার। মূল পাঁচ বোলারকে দিয়েই ২০ ওভার শেষ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড।

টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশকে ভুগিয়েছে ডট বল। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭টি ডট বল করে অজিরা। যার মধ্যে ২৩টি পাওয়ার প্লে’র ৬ ওভারে।

বিষয়:ওয়েড মাহমুদউল্লাহ রিয়াদ সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…