চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে হারানোর এটাই মোক্ষম সুযোগ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চোট ও ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারদের অনেকেই আসেননি বাংলাদেশ সফরে। অজিদের তাই টি-টুয়েন্টিতে হারানোর বড় সুযোগ দেখছেন অনেকে। টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য এ ব্যাপারে সরাসরি মন্তব্য না করলেও শুনিয়েছেন সেরা ক্রিকেট খেলার প্রত্যয়ের কথা।

‘সেরা সুযোগ কিনা সেটি এ মুহূর্তে বলা কঠিন। কারণ তারা খুব ভালো একটি দল। ভালো ক্রিকেট খেলেই ওদের হারাতে হবে।’

‘গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ম্যাচে আমরা কত ভালো ভাবে স্কিলগুলো ম্যাচের দিন প্রয়োগ করতে পারি, ম্যাচের কন্ডিশন ও পরিস্থিতি অনুযায়ী নিজেদের কতটা মেলে ধরতে পারি। এই জিনিসগুলোর উপরে অনেক কিছুই নির্ভর করে। আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে।’

Banglabid

‘আমরা জিম্বাবুয়েতে পুরো সিরিজজুড়ে ভালো ক্রিকেট খেলেছি। আমাদের আত্মবিশ্বাসও আছে। আমরা অপেক্ষায় আছি যেন সেরা ক্রিকেটটা খেলতে পারি।’ বলেন মাহমুদউল্লাহ।

প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলদের পর চোটের কারণে সফরের শেষ মুহূর্তে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। জিম্বাবুয়ে সফরে জৈব সুরক্ষা বলয় ছেড়ে আসায় সিরিজটি খেলা হচ্ছে না স্বাগতিক দলের অন্যতম সেরা তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসেরও।

তাদের জায়গায় তরুণদের সামর্থ্য প্রমাণের সুযোগ দেখছেন অধিনায়ক। নিজেদের মাটিতে বাংলাদেশ ভালো দল, সেই তকমা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ক্রিকেট খেলে ধরে রাখতে চান মাহমুদউল্লাহ।

Reneta

‘ওদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার আসেনি। একইভাবে আমরাও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিস করছি। লিটন, তামিম, মুশফিককে মিস করছি। তবে আমাদের দলের জন্য এটা বড় একটা সুযোগ। প্রতিটি খেলোয়াড়ের জন্যও সুযোগ নিজেদের সামর্থ্য দেখানোর। সবসময় বিশ্বাস করি, ঘরের মাটিতে আমরা বেশ ভালো দল। আমরা চেষ্টা করবো সেটা যেন আরও একবার প্রমাণ করতে পারি।’

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি। অজিদের বিপক্ষে টাইগারদের এটি প্রথম ছোট ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েডমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT