স্পোর্টস

অস্ট্রেলিয়ান টি-২০ চ্যাম্পিয়ন পার্থ স্কোরচার্স

অস্ট্রেলিয়ান টি-২০ চ্যাম্পিয়ন পার্থ স্কোরচার্স

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ আসর বিগ ব্যাশের শিরোপা জিতেছে পার্থ স্কোরচার্স। ফাইনালে সিডনি সিক্সার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

ম্যাচ সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের এভন রিচার্ডসন ও সিরিজ সেরা হয়েছেন ব্রিসবেনের ক্রিস লিন।

এরআগে ২০১৩, ২০১৪ আসরেও চ্যাম্পিয়ন হয় পার্থ স্কোরচার্স।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪১ রান করে সিডনি সিক্সার্স। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রান করেছেন ব্রাড হ্যাডিন। এছাড়া ২৫ বলে ৩২ রান করেছেন জোহান বোথা, আর ২২ বলে ২১ রান করেছেন অধিনায়ক হ্যানরিকস।

পার্থের পক্ষে ৩টি করে উইকেট নেন টিম ব্রেসনান ও রিচার্ডসন। অন্য উইকেট নিয়েছেন পেসার মিচেল জনসন।

সিডনির দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে ২৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় পার্থ।

ওপেনার মাইকেল ক্লিগনার ব্যাটে ঝড় তুলে ৪৯ বল খেলে করেন দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান। আরেক ওপেনার স্যাম হোয়াইটম্যান ২১ বলে করেন ৪১ রান।

বিষয়:বিগ ব্যাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…