চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য একটি দুঃখজনক দিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব থেকে জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগের বিষয়টি কিছুতেই মানতে পারছেন না সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার মতে এ ঘটনা ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য একটি দুঃখজনক দিন।’

একটি রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ল্যাঙ্গারকে নিজের ভাই হিসেবে সম্বোধন করে পন্টিং বলেন, ‘আপনি যদি পেছনে ফিরে তাকান তবে দেখবেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিছু ভালো লোককে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গত ছয় মাস যেভাবে সামলেছে তা সত্যিই খারাপ ছিল। জাস্টিন ল্যাঙ্গার ও টিম পেইনের বিষয়টি তারা যেভাবে সামলেছে, তা প্রায় বিব্রতকর ছিল।’

‘তার উপর অবশ্যই বোর্ডের পূর্ণ সমর্থন ছিল না। আমি জাস্টিনকে (ল্যাঙ্গার) চিনি, তিনি দায়িত্ব চালিয়ে যেতে খুব আগ্রহী ছিলেন। কারণ সবেমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং অ্যাশেজের ফলাফল ৪-০। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা কোচিং সময়ের পরে এমনটাই হওয়া উচিৎ ছিল।’

‘একজন কোচের বিদায় নেয়ার জন্য এটি খুব অদ্ভুত সময় বলে মনে হচ্ছে। চা পাতা পড়ার মতো শোনা যাচ্ছে। প্লেয়িং গ্রুপের একটি ছোট দল এবং দলের কয়েকজন স্টাফ নাকি তাকে (ল্যাঙ্গার) বলেছে, যেভাবে তিনি চলে যাচ্ছেন সেটি তাদের পছন্দ হয়নি। তিনি (ল্যাঙ্গার) আমাকে এটি বলেছেন।’

‘তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে আত্মার সম্পর্ক স্থাপন করে হৃদয় দিয়ে জীবন পার করেছেন। ক্রিকেট সংস্কৃতিকে পরিবর্তনে দুর্দান্ত কাজ করেছেন। গত কয়েক বছর সে যা করেছে, তার পরিপ্রেক্ষিতে এমন একজন মানুষকে চাকরিতে থাকতে বাধ্য করার জন্য যথেষ্ট ছিল।’

‘জাস্টিন আমার একজন চমৎকার সতীর্থ ছিল। আমি জানি অস্ট্রেলিয়ান কোচিংয়ে কাজের বিষয়ে তিনি কতটা আবেগী। তিনি দায়িত্ব চালিয়ে যেতে এবং সেরা কোচ হতে চেয়েছিল। বিশ্বের সেরা ক্রিকেট দল পেতে চেয়েছিল।’

Reneta

এটা স্পষ্ট যে, ল্যাঙ্গারের পদত্যাগে সিনিয়র খেলোয়াড়দের মতামত বড় ভূমিকা রেখেছে। নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের সঙ্গে ল্যাঙ্গারের সম্পর্ক প্রায় ১২ মাস ধরেই ভালো যাচ্ছিল না।

সাবেক অজি টেস্ট অধিনায়ক টিম পেইন, বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এবং বর্তমান সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের নেতৃত্বে খেলোয়াড়রা আগস্টে বাংলাদেশের টি-টুয়েন্টি সফরে বিপর্যয়ের পরে অ্যাডিলেডের হোটেল কোয়ারেন্টাইনে থাকাকালীন ল্যাঙ্গারের সঙ্গে তৈরি হওয়া সংকট নিয়ে আলোচনা করেছিলেন।

পন্টিংয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স সেই খেলোয়াড়দের দলের অংশ ছিলেন কিনা যারা ল্যাঙ্গারকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

প্রশ্নের উত্তরে পন্টিংয়ের জবাব, ‘আমি মনে করি অধিনায়ক হিসেবে প্যাটকেও একটি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়া হয়েছে। অন্য খেলোয়াড়রা তার কাছে এসে যদি জানায় যে তারা মনে করে জাস্টিন সঠিক মানুষ নয়, তাহলে আমি মনে করি এটি প্যাটকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলেছে। যদি তিনি পদক্ষেপ নিতেন এবং জাস্টিনকে সমর্থন করতেন, তবে তারা হয়তো সিদ্ধান্ত বাস্তবায়নে যাওয়ার অবস্থানে থাকতো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট অস্ট্রেলিয়াপন্টিংলিড স্পোর্টসল্যাঙ্গারসিএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ফের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুলাই ৫, ২০২৬

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT