বিনোদন

অস্কারে সেরা অভিনেত্রী হলেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড

বয়স্ক নারী একজন সাংবাদিক বা বক্তা হিসেবে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বয়স্ক নারী, সম্ভবত সাংবাদিক বা বক্তা, একটি পত্রিকার বা সংবাদ অনুষ্ঠানের সময় বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৩ তম অস্কার আসরে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। নোমাডল্যান্ড সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

এবছর সেরা অভিনেত্রীর পুরস্কার যে ফ্রান্সেস ম্যাকডরম্যান্ডের হাতেই উঠবে, তা আগেই ধারণা করা হয়েছিল। এটি ম্যাকডরম্যান্ডের তৃতীয় অস্কার। এর আগে ২০১৮ সালে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি। এছাড়াও ‘ফারগো’ ছবির জন্য অস্কার জিতেছিলেন অভিনেত্রী।

‘নোম্যাডল্যান্ড’ সিনেমায় ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড অভিনয় করেছেন ষাটোর্ধ্ব বিধবা নারী ‘ফার্ন’র চরিত্রে। হঠাৎ করেই জিপসাম খনিতে কাজ হারায় ফার্ন। এরপর ক্যারাভান নিয়ে বেরিয়ে পড়ে উদ্দেশ্যহীনভাবে। তার যাত্রায় দেখানো হয় উত্তর আমেরিকার সিয়েরা নেভাডার মরুভূমি অঞ্চলগুলোর রুক্ষতা আর জীবনসংগ্রামের টুকরো টুকরো গল্প।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন ভায়োলা ডেভিস (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিল্লি হলিডে), ভ্যানেসা কিরবে (পিসেস অফ এ ওমেন) ও ক্যারে মুল্লিগান (প্রমিজিং ইয়াং ওমেন)।

প্রথমবারের মতো দুই ভেন্যুতে অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে ২৫ এপ্রিল বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ২৬ এপ্রিল, সোমবার ভোর ৬টায়)। গত দুইবারের মতো এবারও অস্কারে কোনো সঞ্চালক ছিল না।

এবিসি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হয়েছে।

বিষয়:৯৩ তম অস্কার অস্কার ক্যারে মুল্লিগান ভায়োলা ডেভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…