চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের টিকেট পেল আসামের ‘ভিলেজ রকস্টার্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সন্মানজনক আসর ‘অষ্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর আসন্ন আসরে এবার ভারত থেকে মনোনীত হয়েছে ‘ভিলেজ রকস্টার্স ’। আসাম অঞ্চলের এই ছবিটি নির্মাণ করেছেন রিমা দাস।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯১তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। মর্যাদাপূর্ণ এই আয়োজনে ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ ক্যাটাগরির জন্যে মনোনিত হয়েছে ‘ভিলেজ রকস্টারস। ভারতীয় অস্কার কমিটির এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত নির্মাতা।

ভারত থেকে বিদেশী ভাষার সিনেমা হিসেবে অস্কারে লড়াই করলেও এটি মূলত আসামের আঞ্চলিক ভাষায় নির্মিত একটি ছবি। ‘ফিল্ম ফেডারেশ অব ইন্ডিয়া অফিসিয়াল’ আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম প্রকাশ করেছে।

এক টুইট বার্তায় পরিচালক রিমা দাস নিজের সিনেমা অস্কারে অংশগ্রহণের জন্য মনোনীত হওয়ার খবরে আবেগাপ্লুত রিমা দাস। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে আমার ছবিটি ভারতের প্রতিনিধিত্ব করবে। এমন খবর শোনার পর গর্বে আমার চোখে জল চলে এলো।

ধুনু নামের এক গ্রামের কিশোরীর গল্প তুলে ধরা হয়েছে ‘ভিলেজ রকস্টার্স’ সিনেমায়। যে কিশোরী অভাব আর দারিদ্রের সঙ্গে লড়াই করে প্রতিনিয়ত। কিন্তু সে স্বপ্ন দেখে রকস্টার হওয়ার। সে যোগ দেয় ছেলেদের এক খুদে ব্যান্ড দলে। একসময় তার রকস্টার হওয়ার স্বপ্নে অভাব, দারিদ্র্যতা আর বাধা হয়ে দাঁড়াতে পারে না।

ছবিটিতে কেন্দ্রিয় দুই চরিত্রে অভিনয় করেছেন ভানিতা দাস এবং মানবেন্দ্র দাস। সিনেমাটি ২০১৮ সালে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ৮৭ মিনিটের এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

Reneta

‘ভিলেজ রকস্টার্স’-এর ট্রেলার:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভিলেজ রকস্টাররিমা দাসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT