বিনোদন

অস্কারে বিশেষ সম্মাননা পাবেন স্যামুয়েল এল জ্যাকসন ও ড্যানি গ্লোভার

দুই ব্যক্তির ছবি, একজন কালো ক্যাপ পরা, অন্যজন হোস্টিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ব্যক্তি কালো ক্যাপ ও চশমা পরা, দ্বিতীয় ব্যক্তি হোস্টিং করছেন, উভয়ই বাংলার সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন ও ড্যানি গ্লোভার সিনেমায় অবদানের জন্য আগামী অস্কারে বিশেষ সম্মাননা পাবেন। বৃহস্পতিবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্স এই ঘোষণা দিয়েছে।

স্যামুয়েল এল জ্যাকসন ও ড্যানি গ্লোভার সহ মোট চারজন পাবেন বিশেষ সম্মাননা। অন্য দুইজন হলেন, লেখক-নির্মাতা এলাইনে মে এবং নরওয়ের অভিনেত্রী লিভ উলমান। জানুয়ারিতে তাদের হাতে তুলে দেয়া হবে এই পুরস্কার।

অ্যাকাডেমি প্রেসিডেন্ট ডেভিড রুবিন বিবৃতিতে বলেছেন, ‘সিনেমা এবং সোসাইটিতে তাদের বিশেষ অবদান আছে।’

স্যামুয়েল এল জ্যাকসন ‘নিক ফিউরি’ চরিত্রে অভিনয় করেছেন ‘অ্যাভেঞ্জারস’ সহ মার্ভেলের অন্য ছবিগুলোতে। ১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কোয়েন্টিন টারান্টিনোর ১৯৯৪ সালের ছবি ‘পাল্প ফিকশন’-এ অভিনয়ের জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

ড্যানি গ্লোভার ‘লেথাল উইপন’ ছবির এই অভিনেতা মানুষের অধিকার নিয়ে কাজ করেন। তিনি বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:অস্কার স্যামুয়েল এল জ্যাকসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…