বিনোদন

অস্কারে এবারও কোনো উপস্থাপক থাকবে না

অস্কার ২০২৩ এর মনোনীত অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২৩ এর মনোনীত অভিনেতা ও অভিনেত্রীর ছবি, যেখানে বিভিন্ন চরিত্রের উপস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাত্র এক মাস বাকি অস্কারের। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের অনুষ্ঠানটিতে এবারও কোনো উপস্থাপক থাকবেন না।

প্রতিবছর এই অস্কার আসর উপস্থাপনা কে করবেন-এ নিয়ে অনেক কৌতূহল থাকে। প্রায় মাস ছয় আগে থেকে ঘোষণা দেওয়া হয় সেই উপস্থাপকের নাম। অনেকের নাম নিয়ে গুঞ্জন হলেও শেষমেশ আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে গত বারের মতো এবারের অস্কারেও কোনো উপস্থাপক থাকছে না।

বিভিন্ন বিভাগের পুরস্কার তারকারা তুলে দেবেন বিজয়ীদের হাতে। অর্থাৎ পুরোনো রীতিতেই দেয়া হবে পুরস্কার, থাকবে না শুধু উপস্থাপক।

৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার। -ডেকান ক্রনিকল

বিষয়:৯২ তম অস্কার অস্কার উপস্থাপক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…