১৯২৯ সাল থেকে যাত্রা শুরু হয়েছিল অস্কারের। এই বছরের ২৬ ফেব্রুয়ারি অস্কারের ৮৯তম আসর অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। জেনে নিন সকল তারকার বহুল আকাঙ্ক্ষিত এই পুরস্কার সম্পর্কে কিছু অজানা তথ্য সম্পর্কে।
- অস্কার পদকের উচ্চতা ৩৪ সেন্টিমিটার এবং এর ওজন ৩.৫ কিলোগ্রাম।
- অস্কার পদকের ডিজাইনার ছিলেন সেড্রিক গিবন্স। তিনি একজন আইরিশ আর্ট ডিরেক্টর এবং প্রোডাকশন ডিজাইনার ছিলেন। তিনি নিজেও ১১ বার অস্কার জিতেছেন।
- যে লাল গালিচায় হেঁটে তারকারা আসর মাতাবেন, সেই গালিচার দৈর্ঘ্য ৫০০ ফিট।
- টাটাম ও’নিয়েল হলেন সবচাইতে কম বয়সী অস্কার জয়ী। তিনি ‘পেপার মুন’ (১৯৭৩) ছবিতে অভিনয়ের জন্য মাত্র ১০ বছর বয়সে অস্কার জেতেন।
- স্ক্রিসটিফার প্লামার হচ্ছেন সবচেয়ে প্রবীণ অস্কার জয়ী। ‘তিনি বিগিনারস’ (২০১০) ছবিতে অভিনয়ের জন্য অস্কার জয়ী হয়েছিলেন।

- ‘ক্যাবারেট’ ছবিতে সেরা অভিনয়শিল্পীর পদক পেয়েছিলেন লিজা মিন্নেলি। মজার বিষয় হলো তিনিই একমাত্র শিল্পী যার বাবা-মা দুজনেই অস্কারজয়ী ছিলেন। বংশসূত্রেই যেন তার এই অস্কার পাওয়া!
- অস্কারের প্রথম আনুষ্ঠানিক ডিনারের আয়োজন করা হয়েছিল ক্যালিফোর্নিয়ার হলিউড রুজভেল্ট হোটেলে। ১৯২৯ সালে আয়োজিত এই ডিনারে ২৭০ জন তারকা অংশগ্রহণ করেছিলেন।
- ক্যাথলিন বিগেলো হলেন ইতিহাসের প্রথম নারী যিনি অস্কারে সেরা পরিচালকের পদক পেয়েছেন। ‘দ্যা হার্ট লকার’(২০০৯) ছবিটি পরিচালনার জন্য অস্কার পেয়েছিলেন তিনি।
- ভিন্ন ভাষার ছবির মধ্যে সবচাইতে বেশি সংখ্যক অস্কার জিতেছে ইতালির ছবি। এই পর্যন্ত ১০ বার ইতালির ছবি জিতে নিয়েছে ভিনদেশি ভাষার শ্রেষ্ঠ ছবির পুরষ্কার।
- সবচেয়ে বেশি সংখ্যক অস্কার জয়ী ছিলেন ওয়ার্ল্ট ডিজনি। সবচাইতে বেশিবার অস্কারের মনোনয়ন পাওয়ার খেতাবও তার। ওয়াল্ট ডিজনি ২২ বার অস্কার জিতেছেন এবং ৫৯ বার মনোনয়ন পেয়েছেন। এছাড়াও তিনি ৪ বার সম্মানসূচক অস্কার পদক জিতেছেন। এমএসএন।










