চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অসুস্থতা খালেদা জিয়ার বাহানা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৮
রাজনীতি
A A

বিচার এড়াতে অসুস্থতার নামে কোর্টে হাজিরা দিতে না যাওয়াকে খালেদা জিয়ার একটি ‘বাহানা’ উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি অসুস্থতার ভান করে কোর্টে হাজিরা দেন না। এগুলো তার বাহানা।

‘কোর্টে হাজিরা দিতে পারবে না, এমন অবস্থা তো তার নয়। আসল কারণ হলো, এফবিআইয়ের লোকেরা বসে আছে সাক্ষী দেওয়ার জন্য। এজন্য তিনি এসব বাহানা সামনে আনছেন।’

শনিবার দুপুরে গণভবনে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিশেষ বর্ধিত সভার দ্বিতীয় পর্যায়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন: আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয় আর বিএনপি কি করে? লুটপাট, দুর্নীতি এগুলোই বিএনপির কাজ। না হলে, এতিমের টাকা এভাবে কেউ মেরে খেতে পারে! এতোগুলো টাকা তাও দিতে পারলো না।

তিনি বলেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পথ দেখিয়েছেন। আমার রাজনীতির লক্ষ্য বাংলাদেশের একটা মানুষও গৃহহারা থাকবে না।  উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে এ দেশকে গড়ে তুলতে চাই।

বাংলাদেশের যতো অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে এসেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

এসময় বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তাদের রাজনীতি মানেই হত্যার রাজনীতি। নির্বাচন বানচালের নামে তারা আগুন দিয়ে দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। ৫০০’র উপরে মানুষ পুড়িয়ে মেরেছে। যারা রাজনীতি করবে তারা কিভাবে মানুষকে পুঁড়িয়ে মারে? কৃষক যখন সার চেয়েছে হত্যা করেছে। শ্রমিক যখন মজুরি বৃদ্ধির দাবি করেছে হত্যা করেছে। তাদের রাজনীতি মানুষ মারার রাজনীতি।’

বাংলাদেশের মানুষ সব সময় আওয়ামী লীগের সঙ্গে ছিলো মন্তব্য করে তিনি বলেন: বাংলাদেশের মানুষ কখনও বাধা মানে নাই। বাংলাদেশের মানুষ আমাদের ভোট দিয়েছে বলেই ক্ষমতায় আসতে পেরেছি। উন্নয়ন গুলো দৃশ্যমান হয়েছে। দেশের সকল উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরেই। অবৈধ ভাবে গড়ে ওঠা দল ক্ষমতায় এলে মানুষ নিপীড়িত হয়।

‘বাবা-মা পরিবার সব হারিয়ে আমার পরিবার এখন বাংলার ১৬ কোটি জনগণ’, বর্ধিত সভায় তৃণমূলের নেতাকর্মী উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘যে খুনিরা জাতির পিতাকে হত্যা করেছিলো তাদেরকে বাঁচাতে ওই জিয়া ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলো।  ৭৫’র পর ক্ষমতায় এসেছে স্বাধীনতা বিরোধী শক্তি। স্বাভধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে দেশের উন্নতি হবে কি করে? খুনের আসামী, আন্ডারগ্রাউন্ড লোকদের রাজনীতিতে এনে জিয়া দেশের রাজনীতিকে কলুষিত করেছে বলেন অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন: দেশের সম্পদ বিক্রিতে আমরা রাজি হইনি।  তাই ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি। এবার একটানা সাড়ে নয় বছর আমরা ক্ষমতায় আছি। আজ বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে বলে। জাতির পিতার আদর্শ নিয়ে আমাদের রাজনীতি করতে হবে। সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা রাজনীতি করি।

সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রংপুর, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান এবং মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় নির্বাচিত কাউন্সিলার ও জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২৩ জুন জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর সভার মেয়র এবং পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিশেষ বর্ধিত সভা করেছে আওয়ামী লীগ।

এরই ধারাবাহিকতায় গত ৩০ জুন রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নির্বাচিত কাউন্সিলরগণ এবং জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যদের সঙ্গে বিশেষ বর্ধিত সভা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ট্যাগ: খালেদা জিয়াতৃণমূলরে সঙ্গে বর্ধিত সভাপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবর্ধিত সভালিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুহায় আটকে পড়া ক্ষুদে ফুটবলারদের চিঠিতে নানারকম আব্দার

পরবর্তী

সায়ন্তিকার উপর হামলা, গ্রেপ্তার অভিনেতা জয়

পরবর্তী

সায়ন্তিকার উপর হামলা, গ্রেপ্তার অভিনেতা জয়

ওজিল-রদ্রিগেজের পর কি হ্যাজার্ড?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT