স্পোর্টস

অসহিষ্ণুতার শিকার সাব্বির বললেন ব্যবস্থা নেবেন

অসহিষ্ণুতার শিকার সাব্বির বললেন ব্যবস্থা নেবেন

মুশফিকুর রহিম-লিটন দাসের পর এবার ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হলেন তরুণ টাইগার তুর্কি সাব্বির রহমান।

খ্রিস্টধর্ম অনুসারীদের ধর্মীয় উৎসব ক্রিসমাস ডের আগে সাব্বির তার ফ্যান পেজে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দেন ‘মেরি ক্রিসমাস টু অল’। এর কিছুক্ষণ পরই ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান টাইমস অফ ইন্ডিয়ার জরিপে টি২০ ক্রিকেটে বছরের সেরা পাঁচ ম্যাচ জয়ী ইনিংস খেলা এ ক্রিকেটার।

তবে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানানো নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শুরু করেন বিভিন্ন ফলোয়াররা। নাসিমা পারভিন নামের একজন তার কমেন্টে লেখেন, ‘আপনি খ্রিস্টান না মুসলিম, প্রথমে ঈদ এ মিলাদুন্নবীর শুভেচ্ছা দিয়ে এখন বড়দিন এর শুভেচ্ছা দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না, সাব্বির ভাইয়া।’

’

এরপরই প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেন সাব্বির। তিনি তার স্ট্যাটাসে লেখেন: ‘ধর্মীয় অসহিষ্ণুতা মূলক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। এটা আমার fan page, আমার fan দের জন্য। আপনার যদি ভাল না লাগে আপনি অন্য কোথাও যেতে পারেন, আমি তো আপনাদের আমার fan page এ জোর করে নিয়ে আসিনি। এরপরও যদি এধরণের আজেবাজে মন্তব্য করেন তবে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব।’

বিষয়:সাব্বির রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…